চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: দৈনিক মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেল ব্রাজিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৭ পূর্বাহ্ণ ০৪, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে ব্রাজিলে। দৈনিক আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে দেশটি। গেল ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৬৯ জন, যেখানে যুক্তরাষ্ট্রে মারা গেছেন ১ হাজার ৮৩ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুয়ায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে ব্রাজিলে। এ সময় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৩১২ জন। সব মিলিয়ে ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮৩ হাজার ৯৮০ জন। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৩২ হাজার ৫৪৫ জন।

করোনায় ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ২০ হাজার ৫৭৮ জন। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে এখন আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১৯ লাখ ১ হাজার ৭৮৩ জন।দেশটিতে মোট মৃত্যু ১ লাখ ৯ হাজার ১৪২ জন।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, এশিয়ার মধ্যে এখন করোনায় বেশি ঝুঁকিপূর্ণ দেশ হচ্ছে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬৩৩ জন এবং মারা গেছে ২৫৯ জন। ভারতে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ১৬ হাজার ৮২৬ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৮৮ জনের। সর্বাধিক করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে ভারত এখন সপ্তম স্থানে।

গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৬৫ জন এবং মৃত্যুর সংখ্যা ৬৭ জন। পাকিস্তানে মোট করোনা শনাক্ত হয়েছে ৮০ হাজার ৪৬৩ জন, মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৬৮৮ জনের। পাকিস্তান করোনা আক্রান্ত দেশের মধ্যে ১৮তম স্থানে রয়েছে।

বাংলাদেশেও দিন দিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে এরই মধ্যে উঠে গেছে ২১ তম স্থানে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৯৫ জন এবং মারা গেছেন ৩৭ জন। বাংলাদেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৫৫ হাজার ১৪০ জন ও মোট মৃত্যু ৭৪৬ জনের।

এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ লাখ ৮৭ হাজার ৯৫৭ জন। এছাড়া এই ভাইরাস শনাক্ত হয়েছে ৬৫ লাখ ৬৮ হাজার ৫১০ জনের শরীরে। এরই মধ্যে ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ লাখ ৬৯ হাজার ২৪৩ জন।

মহামারির চেয়েও ভয়ংকর রূপ নিয়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয়।

ট্যাগ: করোনাকরোনাভাইরাসব্রাজিলযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: সামাজিক দূরত্বের অন্যরকম এক লড়াই

পরবর্তী

করোনাভাইরাস: সিলেটে নতুন করে আরও ৬২ জন শনাক্ত

পরবর্তী

করোনাভাইরাস: সিলেটে নতুন করে আরও ৬২ জন শনাক্ত

৭৩ তম কান উৎসবে নির্বাচিত ৫৬ চলচ্চিত্র, নারী নির্মাতাদের জয়জয়কার

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT