চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: দূরদেশ থেকে নিরবে সহায়তা করে যাচ্ছেন শাবনূর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ১৫, মে ২০২০
বিনোদন
A A

দেশের এক সময়ের সাড়া জাগানো চিত্রনায়িকা শাবনূর, প্রায় এক দশক ধরে তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। মাঝে মাঝে দেশে ফিরলেও তিনি এখন সে দেশের স্থায়ী নাগরিক। দূরে থাকলেও করোনার এই ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশের সিনেমা অঙ্গনের মানুষের খোঁজ খবর রাখছেন নিয়মিত।

শুধু তাই নয়, দূর দেশ থেকেই গেল এক মাস ধরে চলচ্চিত্রের অসহায় শিল্পীদের পাশে থাকছেন তিনি। এমনটাই জানিয়েছেন বাংলাদেশে তার সহকারি ও মেকাপম্যান সেলিম।

তিনি জানান, করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ায় তিন মাস বাসা থেকে বের হন না শাবনূর। তবে নিয়মিত দেশের খবর রাখছেন। করোনাকালে চলচ্চিত্র সংশ্লিষ্টদের হাতে কাজ নেই। অনেকেই পরিবার নিয়ে অসহায় জীবন যাপন করছেন। তাদের কথা ভেবে অস্ট্রেলিয়া থেকে পাঁচ লাখ টাকা পাঠিয়েছেন এই নায়িকা।

সেই টাকায় দিয়ে বাংলাদেশে চলচ্চিত্রের অসচ্ছল শিল্পীদের সাহায্য করছেন বলে জানান সেলিম। তিনি বলেন, শাবনূরের পাঠানো টাকায় অসহায়দের খাদ্যদ্রব্য দেয়া হচ্ছে। ২৫ কেজি চাল, পাঁচ কেজি তেল, পেঁয়াজ, রসুন, আলুসহ শুকনো খাবার দিয়ে সাজানো হচ্ছে একেকটি বস্তা। কাউকে কাউকে দেওয়া হচ্ছে নগদ টাকাও।

শাবনূরের জন্য এসব অসচ্ছল শিল্পীর তালিকা তৈরি করেছেন পরিচালক এম এ আউয়াল পিন্টু। তিনি বলেন, প্রায় এক মাস আগে থেকেই শাবনূর ম্যাডাম নিরবে সাহায্য করে যাচ্ছেন। আমাদের কাউকে জানানো নিষেধ ছিল। জানি না কে বিষয়টি প্রচার করেছে! ঈদেও ম্যাডামের নির্দেশনায় আমরা বিভিন্ন শিল্পীকে উপহার পাঠানোর তালিকা তৈরী করছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাচলচ্চিত্রচিত্রনায়িকালিড বিনোদনশাবনুরসহায়তা
শেয়ারTweetPin

সর্বশেষ

বড়পর্দার ঝড় এবার ওটিটিতে, ঈদের আগেই উৎসব শুরু!

মে ২১, ২০২৬

এমিলিয়ানো মার্টিনেজের ভাঙ্গা আঙুল আর্জেন্টিনার জন্য কতটা শঙ্কার?

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাবিতে ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের ঘটনার পর ১৪ দফা পদক্ষেপ

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ১৭ পদাতিক ডিভিশন

মে ২১, ২০২৬

মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাব পর্যালোচনা

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT