চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: টাঙ্গাইলে ‘খাবার না পেয়ে’ সড়ক অবরোধ

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৯:৩৯ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২০
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে হটলাইন নাম্বার চালুর মাঝেই খাবার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে লকডাউনে থাকা গ্রামবাসী।

১৩ এপ্রিল মধ্যরাত থেকে লকডাউনে থাকা গ্রামবাসীর আজ বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতুপূর্ব সড়কের উপজেলার জিগাতলা এলাকায় সড়ক অবরোধ করে। পরে খাবারের দাবিতে দেড়ঘন্টা ব্যাপী বিক্ষোভ কর্মসূচি চালান তারা। পরে প্রশাসন খাবারের ব্যবস্থার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।

এরআগে ১৩ এপ্রিল রাতে ওই গ্রামের ৩জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে প্রশাসন গ্রামটিকে লকডাউনের ঘোষণা করে।

Banglabid

বিক্ষোভকারীরা জানান, গত রবিবার গ্রামের দুইজনের মধ্যে করোনাভাইরাস সনাক্ত হওয়ায় গ্রাম লকডাউনের ঘোষণা করে উপজেলা প্রশাসন। এতে কাউকে এলাকা থেকে বের ও বাইরে যাওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু ঘরে খাবার ফুরিয়ে গেছে। বিশেষ করে শিশুদের খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। চারদিন অতিবাহিত হলেও ত্রাণ তো দূরের কথা কেউ তাদের সামান্যতম মানবিক সহানুভূতি পর্যন্ত দেখায়নি। কোন ত্রাণ সহায়তা পায়নি।

জিগাতলা গ্রামের সোহেল, আলআমিন ও শাহআলম জানান, পুরো গ্রামটা লকডাউনের কারণে অবরুদ্ধ। কেউ ঘর থেকে বের হতে পারছে না। ঘরে যে খাবার ছিল তা শেষ হয়েছে। বাইরে গিয়ে বাজার আনতে না পারলে না খেয়ে মরতে হবে। সরকারি-বেসকারিভাবে লকডাউনের পরে কোন খাবার বা ত্রাণ সহায়তা পাইনি। ঘরে শিশু সন্তান রয়েছে তাদের খাবার ফুরিয়ে গেছে। এ যে কতবড় মানবিক বিপর্যয়! স্থানীয় চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও প্রশাসন ও ফেসবুকে আকুল আবেদন জানিয়েও কোন সাড়া পাওয়া যায়নি। উল্টো চেয়ারম্যান গ্রামবাসীর সাথে খারাপ আচরণ করেছে।

গোবিন্দাসীর ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, করোনায় আক্রান্তের পর জিগাতলা গ্রাম লকডাউনের আগে ১৩টি ত্রাণের প্যাকেট পেয়েছিলাম সেগুলো চা-স্টলে কাজ করা ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া এখন পর্যন্ত জিগাতলা গ্রামের কোন মানুষ ত্রাণ সহায়তা পায়নি। তাদের ঘরে খাবার নাই তাই তারা সড়ক অবরোধ করেছে।

Reneta

গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু অভিযোগ অস্বীকার করে বলেন, জিগাতলা গ্রামের মানুষ বাইরে গিয়ে বাজার সদাই করতে পারছে না। মানুষের কাছে টাকা থাকলেও এই লকডাউনের কারণে তারা অসহায়। বাইরে বের না হতে পেরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন জানান, জিগাতলা গ্রাম থেকে স্বেচ্ছাসেবী হিসেবে ৬জনকে দায়িত্বে হয়েছে যাদের বাজার প্রয়োজন তারা স্বেচ্ছাসেবীদের কাছে টাকা দিবেন তারা বাজার করে বাড়িতে পৌঁছে দিবে। এছাড়া ওই গ্রামের ২৫০জন অসহায় দরিদ্রকে ত্রাণ সহায়তা দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসটাঙ্গাইললকডাউন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১২শ’ পরিবারকে ত্রাণ দিলেন কামরুল ইসলাম

পরবর্তী

করোনাভাইরাস: বন্ধ হলো চীনের উহানে নির্মিত অস্থায়ী হাসপাতাল

পরবর্তী

করোনাভাইরাস: বন্ধ হলো চীনের উহানে নির্মিত অস্থায়ী হাসপাতাল

ভোলায় সেই গোডাউন মালিকের বিরুদ্ধে মামলা

সর্বশেষ

ছবি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
ছবি: বিএনপির মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনের আগে যা জানিয়েছেন মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT