চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: কক্সবাজারে রোহিঙ্গাসহ আরও ৮১ জন শনাক্ত

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১২:২২ অপরাহ্ণ ১৮, জুন ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
করোনাভাইরাস

কক্সবাজারে নতুন করে এক রোহিঙ্গাসহ ৮১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৭৬৯ জনে। তাদের মধ্যে ৪০ জন রোহিঙ্গা।

বৃহস্পতিবার সকালে কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

ডাঃ মাহবুবুর বলেন: বুধবার কক্সবাজারের ৮টি উপজেলা ও উখিয়া-টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পসহ পার্শ্ববতী বান্দরবান জেলা এবং চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগড়া উপজেলার ৬৫৩ জনের নমুনা কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষা করা হয়। এতে ১০৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে নতুন করে ১০১ জনের করোনা পজিটিভ শনাক্ত এবং ২ জনের ফলোআপ ফলাফল করোনা পজিটিভ আসে।

বুধবার নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হওয়া ১০১ জনের মধ্যে এক রোহিঙ্গাসহ জেলার ৮১ জন বাসিন্দা রয়েছেন। এছাড়া পার্শ্ববতী বান্দরবানের ১৭ জন এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৩ জন রয়েছে।

সিভিল সার্জন বলেন: জেলায় নতুন আক্রান্ত ৮১ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ৫০ জন, টেকনাফ উপজেলার ১০ জন, উখিয়া উপজেলার ৭ জন, মহেশখালী উপজেলার ৪ জন এবং চকরিয়া উপজেলার ৯ জন বাসিন্দা রয়েছে। আর রোহিঙ্গা রয়েছে ১ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, এ নিয়ে জেলায় ৪০ জন রোহিঙ্গাসহ মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৭৬৯ জনে।

জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৪৯ জন। মৃত্যু হয়েছে ২৮ জনের। এদের মধ্যে ৩ জন রোহিঙ্গা রয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) অধ্যক্ষ ডাঃ অনুপম বড়ুয়া জানান: গত ১ এপ্রিল থেকে কমেকের ল্যাবে করোনাভাইরাসে আক্রান্তদের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। এ নিয়ে গত ৭১ দিনে কমেক ল্যাবে মোট ১৩ হাজার ৮৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

ট্যাগ: আক্রান্তকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসরোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ম্যানসিটির সামনে দাঁড়াতেই পারেনি আর্সেনাল

পরবর্তী

করোনাভাইরাস: রাঙ্গামাটিতে পুলিশ, চিকিৎসকসহ নতুন করে শনাক্ত ১৮

পরবর্তী
করোনাভাইরাস

করোনাভাইরাস: রাঙ্গামাটিতে পুলিশ, চিকিৎসকসহ নতুন করে শনাক্ত ১৮

প্রফেসর ড. এম.এ. জলিল: এক বিদগ্ধজনের নিরব বিদায়

সর্বশেষ

বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই: বাটলার

আগস্ট ৩১, ২০২৬

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো স্ত্রীকে, শোকের মধ্যেই ড্রামারের হার্ট অ্যাটাক

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT