চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা টেস্টে সবাই নেগেটিভ, রাতে ওমান যাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

দুয়ারে কড়া নাড়ছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। যেখানে বাংলাদেশকে মূলপর্বে খেলতে পেরোতে হবে বাছাইপর্বের বাধা। বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিতে রাত ১০টা ৪৫মিনিটে ওমানের উদ্দেশে রওনা হবে টিম টাইগার্স।

তার আগে কোভিড-১৯ টেস্টে সবাই নেগেটিভ হয়েছেন। শনিবার করোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হয় টাইগারদের। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী সবার নেগেটিভ হওয়ার খবর নিশ্চিত করেছেন।

আইপিএল শেষে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। বিদেশি কোচিংস্টাফের সদস্যরা যার যার দেশ থেকেই ওমান যাবেন। বাংলাদেশ দলের ওপেনার লিটন দাস আগেভাগেই সেখানে চলে গেছেন। স্ত্রীসহ তিনি মাস্কাট যান ৩০ সেপ্টেম্বর।

Banglabid

ওমানের রাজধানী মাস্কাট গিয়ে একদিনের কোয়ারেন্টাইনের পর অনুশীলনে নামবে টিম টাইগার্স।

বাছাইপর্ব শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের প্রথম রাউন্ডে (বাছাই) বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। আনুষ্ঠানিক দুটি প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের দুই টেস্ট খেলুড়ে দল শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। এই ম্যাচ দুটি ১২ ও ১৪ অক্টোবর হবে আবুধাবিতে।

১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এবারের বিশ্বকাপ মিশন। ১৯ অক্টোবর প্রতিপক্ষ স্বাগতিক ওমান ও বাছাইপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২১ অক্টোবর, প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি।

Reneta

বাছাইয়ে গ্রুপের চার দলের মধ্যে দুটি দল পাবে সংযুক্ত আরব আমিরাতের টিকেট। যেখানে বসবে ১২ দলের মূল আসর।

আট দল বিশ্বকাপে অংশ নেবে সরাসরি। দুটি গ্রুপ থেকে দুটি করে দল আসবে বাছাইপর্ব থেকে। সুপার টুয়েলভ নিশ্চিত হলে বাংলাদেশ ওমান ছেড়ে আরব আমিরাত যাবে ২২ অক্টোবর।

আমিরাতে একদিনের কোয়ারেন্টাইন শেষে মাঠে নামতে পারবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ২৩ অক্টোবর শুরু বিশ্বকাপের মূল আসর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০টিম টাইগার্সবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবিসিবিমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬

বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT