চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকে ‘অবহিত বিপর্যয়’ ঘোষণা ভারতের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৯ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনা ভাইরাসকে ‘অবহিত বিপর্যয়’ ঘোষণা করেছে ভারত। এতে আক্রান্ত হয়ে মৃত বা আক্রান্ত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

এনডিটিভি জানিয়েছে, ভারতে করোনার প্রাদুর্ভাব বিপর্যয় বলে ঘোষণা করলেও স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি।

ভারত সরকারের দাবি, কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে চললেও, এখনও জরুরি অবস্থা ঘোষণার মতো পরিস্থিতি আসেনি। বরং কীভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায়, সেই পদক্ষেপ নেয়া হচ্ছে।

Banglabid

শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কোভিড-১৯ রোগের কারণে যাদের মৃত্যু হয়েছে; তাদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেয়া হবে। এ ছাড়াও করোনায় আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের চিকিৎসার খরচও দেবে কেন্দ্রীয় সরকার।

এছাড়াও আইসোলেশনে যারা আছেন, তাদের খাবার, পানি, জামা-কাপড় এবং ওষুধপত্রের খরচও কেন্দ্রীয় সরকারই দেবে।

শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্পর্শের মাধ্যমে আরও ৪ হাজারটি সম্ভাব্য ঘটনা চিহ্নিত করা করার পর তাদেরকে খুঁজে বের করা হয়েছে।

Reneta

কেরালা, দিল্লিসহ বিভিন্ন রাজ্যে শপিং মল, সিনেমা হল, স্কুল, কলেজের মতো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এছাড়াও বড় জমায়েত ও আইপিএল ম্যাচ স্থগিত রাখা হয়েছে।

শুক্রবার রাতে দিল্লিতে ৬৮ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়। আগের দিন বৃহস্পতিবার কর্নাটকের ৭৬ বছর বয়সী মৃত বৃদ্ধের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হজ ক্যাম্পে ইতালিফেরতদের নিরাপত্তায় সেনা মোতায়েন

পরবর্তী

করোনায় এমন সুখবর অব্যাহত থাকবে কি?

পরবর্তী

করোনায় এমন সুখবর অব্যাহত থাকবে কি?

করোনা

দেশে আরও দুইজন করোনা আক্রান্ত: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT