চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করুনারত্নের অভিযোগ, মাহমুদউল্লাহর জবাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: শ্রীলঙ্কা দল ভাবতেই পারেনি পঞ্চমদিনে বাংলাদেশ এমন ব্যাটিং করবে! যেখানে তারা চট্টগ্রাম টেস্টের শেষদিনে জয়ের স্বপ্ন দেখছিল, সেখান দিনের ১৭ ওভার বাকি থাকতে ড্র মেনে নিতে হয় সফরকারীদের। মুমিনুল-লিটনের ব্যাটেই বেঁচেছে ম্যাচ।

ধাক্কাটা এমন বড় ছিল যে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক আসেননি। নিয়ম রক্ষার জন্য পাঠানো হয় করুনারত্নেকে। সাধারণত ম্যাচ শেষে কোচ-অধিনায়ক বা সেরা পারফর্মারকে পাঠানো হয় ডায়াসে। সেখানে শূন্য রানে আউট হওয়া এ ওপেনারকে দেখে বিস্মিত হয়েছেন গণমাধ্যম কর্মীরাও।

করুনারত্নে পরে দোষ চাপিয়ে গেছেন উইকেটের ঘাড়েই। যেখানে তারা ৭১৩ রান করে জয়ের স্বপ্ন দেখছিলেন, সেখানে শেষ দিনে নিতে পেরেছেন মাত্র দুই উইকেট। দলীয় হতাশার সেই দিন নিয়ে অভিযোগ করে বললেন, ‘টেস্টে এমন উইকেট আদর্শ নয়। পরের টেস্টে আমরা ৫০-৫০ উইকেট চাই। যেখানে বোলাররাও ভাল করবে। এটা ছিল শুধুই ব্যাটসম্যানদের উইকেটে। শেষ দিনেও উইকেটে কোন পরিবর্তন আসেনি।’

Banglabid

মূর্তিকারিগর

পরে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ মাহমুদউল্লাহ রিয়াদও। লঙ্কানদের অভিযোগ শুনে টাইগার অধিনায়ক বললেন, ‘আমার তো মনে হয়, দুই দলের ব্যাটসম্যানরাই ভাল ব্যাটিং করেছে। জানি না তিনি কোন দিক থেকে এ কথা বলেছেন। উনি কেমন উইকেট চান, তা তাকে জিজ্ঞেস করতে হবে। টেস্ট ম্যাচ সবসময় কঠিন। উইকেট স্পিন-পেসবান্ধব হোক বা স্পোর্টিং হোক। যদি রানরেট দেখেন, আমাদের দুই ইনিংসেই পৌনে চারের মতো ছিল। এটা ভাল উইকেট ছিল। দুই দলের ব্যাটসম্যানই দায়িত্ব নিয়ে ভাল ব্যাটিং করেছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করুনারত্নেমাহমুদউল্লাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রিজনভ্যানে হামলার ঘটনায় দুইশ নেতাকর্মী গ্রেফতার: ডিএমপি কমিশনার

পরবর্তী

নতুন ছন্দে পুরনো মাহবুব

পরবর্তী

নতুন ছন্দে পুরনো মাহবুব

PM_ECNEC Meeting

সরকারি কর্মকর্তাদের জন্য রাজধানীতে তৈরি হবে ২৮৮টি ফ্ল্যাট

সর্বশেষ

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬

‘ন্যাড়া মাথার’ নয়নতারা নিয়ে যা জানা গেল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিএনপির স্থায়ী কমিটির চার নতুন সদস্য

আগস্ট ১৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

টক শো’তে মারামারি: বিশ্বে নজির, বাংলাদেশের চিত্র

আগস্ট ১৮, ২০২৬

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT