চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমেছে পাসের হার, জিপিএ-৫

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৪:৪৭ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৭
শিক্ষা
A A
শিক্ষার্থীরা পজিটিভ ভঙ্গিতে হাত তুলে হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার সারাদেশে একযোগে প্রকাশিত পঞ্চম (পিইসি) ও অষ্টম শ্রেণির (জেএসসি/জেডিসি) সমাপণী পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ ৫ উভয়ই গত বছরের চেয়ে কমেছে।

প্রশ্নফাঁসের ব্যাপক অভিযোগের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ পরীক্ষা দুটিতে পাসের হার ও জিপিএ-৫ এর এ নিম্নগতি সম্পর্কে তেমন কোনো ব্যাখ্যা দিতে পারেননি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

পঞ্চম শ্রেণির সমপানীতে এবার মোট ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন অংশ নিয়ে প্রাথমিকে পাস করে ৯৫ দশমিক ১৮ শতাংশ ও ইবতেদায়ীতে ৯২ দশমিক ৯৪ শতাংশ।

Banglabid

এর মধ্যে প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬২ হাজার ৬০৯ জন। আর ইবতেদায়ীতে ৫ হাজার ২৩ জন পূর্ণ জিপিএ পেয়েছে।

গত বছর প্রাথমিক সমাপনীতে ৯৮ দশমিক ৫১ শতাংশ ও ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছিল ২ লাখ ৮১ হাজার ৮৯৮ জন।ইবতেদায়ীতে পাশ করে ৫ হাজার ৯৪৮ জন।

এই হিসাবে এবার পঞ্চম শ্রেণির এই সমাপনী পরীক্ষায় পাসের হারের সঙ্গে পূর্ণ জিপিএ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে কমেছে।

Reneta

অষ্টমের সমাপনী পরীক্ষায় এবার অংশ নিয়েছিল ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন শিক্ষার্থী।  আট শিক্ষা বোর্ডের অধীনে জেএসসিতে এবার  পাসের হার ৮৩ দশমিক ১০ শতাংশ। আর মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে পাসের হার ৮৬ দশমিক ৮০ শতাংশ।  সম্মিলিতভাবে  এক লাখ ৯১ হাজার ৬২৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে । এর মধ্যে জেএসসিতে এক লাখ ৮৪ হাজার ৩৯৭ জন এবং জেডিসিতে সাত হাজার ২৩১ জন পূর্ণ জিপিএ পেয়েছে।

জেএসসি-জেডিসিতে গত বছর পাশের হার ছিল ৯৩ দশমিক ০৩ শতাংশ। এর মধ্যে জেএসসিতে ৯২ দশমিক ৮৯ শতাংশ এবং জেডিসিতে ৯৪ দশমিক ০২ শতাংশ জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী ছিল দুই লাখ ৪৭ হাজার ৫৫৮ জন। যা গতবারের চেয়ে অনেক কম।

দুপুরে পরীক্ষার ফল প্রকাশ নিয়ে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাসের হার এবং জিপিএ ৫ এর নিম্মগতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, ‘ফলাফল ও জিপিএ-৫ গতবারের তুলনায় কম কেন, সে বিষয়ে এখনই ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। ফল খারাপ হওয়ার কারণ জানতে আমরা কাজ করব। জাতি এর উত্তর জানতে পারবে।

সচিবালয়ে বেলা ১টায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং দুপুর ২টায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফল প্রকাশ করেন। সংবাদ সম্মেলনের পরই শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও যেকোনো মোবাইল থেকে এসএমএস করেও ফল জানা যাচ্ছে।  এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের অনুলিপি তুলে দেন দুই মন্ত্রী।

১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত  জেএসসি ও জেডিসি এবং ১৯ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অনুষ্ঠিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেএসসি পিইসি ফলাফল
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT