চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কমলা রকেট’-এ সওয়ার হয়ে গোয়ায় মিঠু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৫ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

অক্টোবরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ‘জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ নিজের প্রথম ছবি ‘কমলা রকেট’ নিয়ে উপস্থিত ছিলেন নির্মাতা নূর ইমরান মিঠু। ফলও পেয়েছেন হাতেনাতে। এবার ইমপ্রেস টেলিফিল্মের ‘কমলা রকেট’-এ সওয়ার হয়ে ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেলেন নির্মাত।

২০ নভেম্বর থেকে ভারতের গোয়ায় বসছে ৯ দিনব্যাপী গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এই চলচ্চিত্র উৎসবেই ‘ওয়ার্ল্ড প্যানারোমা’ ক্যাটাগরিতে ছবিটি দেখানো হবে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন নির্মাতা মিঠু।

গোয়া চলচ্চিত্র উৎসবে যোগ দিতে মঙ্গলবার সকালে ঢাকা ছেড়েছেন মিঠু। তারআগে সোমবার রাতে চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, এরআগে ‘কমলা রকেট’ নিয়ে প্রথমবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলাম। ছবিটির জন্য ‘বেস্ট ডেব্যু ডিরেক্টর’-এর পুরস্কারটি পেয়েছিলাম। এটা ছিলো আমার জন্য অভূতপূর্ণ একটি জার্নি। পুরস্কার প্রাপ্তির চেয়ে ছবিটি নিয়ে আলোচকদের যেসব মূল্যায়ণ পেয়েছিলাম সেগুলোই ছিলো অমূল্য। এবার যাচ্ছি গোয়ায়, আশা করছি ‘কমলা রকেট’ নিয়ে বিভিন্ন দেশের নির্মাতা, আলোচকদের মূল্যায়ণ সরাসরি জানতে পারবো।

Banglabid

কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে ‘কমলা রকেট’-এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু। ছবির গল্পে‘কমলা রকেট’ মূলত একটি স্টিমারের নাম। এই স্টিমারটিই পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা ও বর্তমানের তুখোড় নির্মাতা তৌকীর আহমেদ। ছবিতে দালাল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, আবু রায়হান রাসেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু রায়হান রাসেলইমপ্রেস টেলিফিল্মকমলা রকেটজয়রাজডমিনিক গোমেজনূর ইমরান মিঠুবাপ্পা শান্তনুলিড বিনোদনশহীদুল্লাহ সবুজসামিয়া সাঈদসুজাত শিমুলসেওতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT