চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কনস্টেবল নিয়োগ: প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৭

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ২৮, জুন ২০১৯
- সেমি লিড, জনপদ, নাটোর
A A

নাটোর প্রতিনিধি: নাটোরে পুলিশ কনস্টেবল পদে অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে ৪ দালালসহ মোট ৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ৩৬টি স্ট্যাম্প, ১৬টি চেক এবং বিভিন্ন চাকরি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন সাংবাদিকদের এসব তথ্য জানান।

গ্রেপ্তার হওয়া পরীক্ষার্থীরা হলেন, বড়াইগ্রাম উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের হোসেন আলীর ছেলে নাইম ইসলাম, গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের জামাল প্রামানিকের ছেলে রাব্বী আলী ও একই উপজেলার সাহাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুল হাদি।

Banglabid

এছাড়া বড়াইগ্রাম উপজেলার মারিয়া গ্রামের সাইদুল মণ্ডলের ছেলে ফজলুর রহমান ওরফে রনি, গুরুদাসপুর উপজেলার খুবজীপুর গ্রামের সামছুল মণ্ডলের ছেলে রেজাউল ইসলাম ও রফিকুল ইসলামের ছেলে সুমন আলী এবং সিংড়া উপজেলার বিলদহর গ্রামের হারান মণ্ডলের ছেলে রওশন মণ্ডল নামের চার জন দালালকে আটক করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২২জুন নাটোর জেলায় পুলিশ কনস্টেবল শারীরিক এবং লিখিত পরীক্ষায় বায়োমেট্রিক পদ্ধতি গ্রহণ করা হয়। নিয়োগের লিখিত পরীক্ষায় নাইম ইসলাম নামে এক পরীক্ষার্থীর সাথে সংরক্ষিত ছবি এবং আঙ্গুলের ছাপ মিল পায় না পুলিশ। একইভাবে রাব্বী আলী ও আব্দুল হাদির ক্ষেত্রেও একই অবস্থা পাওয়া যায়। পরে ওই তিন পরীক্ষার্থীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এসময় পুলিশ সহ বিভিন্ন চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়া চক্রের চার জন সহ মোট ৭ জনকে জেলার বিভিন্ন স্থান থেকে আটক করে পুলিশ। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রতারণার অভিযোগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদুল আযহা পর্যন্ত চলবে ‘পাসওয়ার্ড’

পরবর্তী

ছিলেন ফুটবলার, হয়ে গেলেন ক্রিকেটার!

পরবর্তী

ছিলেন ফুটবলার, হয়ে গেলেন ক্রিকেটার!

বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইমরান খানের চিকিৎসা নিয়ে নতুন নাটকীয়তা, আদালত অবমাননার আবেদন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT