চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কদর্য মন্তব্যের জন্য ট্রাম্পকে ক্ষমা চাইতে বললো আফ্রিকান ইউনিয়ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৩ পূর্বাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-আফ্রিকান ইউনিয়ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাইতি, এল সালভাদর এবং কিছু আফ্রিকান দেশকে খুবই স্থূল ভাষায় বর্ণনার অভিযোগের পর এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ। আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়ন এ ধরণের আচরণের জন্য ট্রাম্পের কাছে ক্ষমাপ্রার্থনাও দাবি করেছে।

আফ্রিকান ইউনিয়ন বলেছে, তারা প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য শুনে শংকিত। তার বক্তব্য জাতিগত বৈচিত্র্য এবং মানুষের মর্যাদার প্রতি আমেরিকান শ্রদ্ধার চিরায়ত বিষয়টির প্রতি অসম্মানস্বরূপ।

প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ‘আমরা এ ঘটনায় তীব্র আঘাত, হতাশা ও ক্ষোভ প্রকাশ করে জানাচ্ছি, আফ্রিকান ইউনিয়ন দৃঢ়ভাবে বিশ্বাস করে, আফ্রিকান মহাদেশ সম্পর্কে বর্তমান প্রশাসনের একটি বিরাট ভুল ধারণা রয়েছে।’

Banglabid

আফ্রিকান দেশগুলোর সঙ্গে মার্কিন প্রশাসনের আলোচনায় বসাটা এখন খুবই জরুরি বলেও বিবৃতিতে বলা হয়।

মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, হোয়াইট হাউজে কংগ্রেস সদস্যদের সঙ্গে অভিবাসন নীতি নিয়ে এক বৈঠকের সময় প্রেসিডেন্ট ট্রাম্প ওই দেশগুলোকে ‘শিটহোল’-এর সঙ্গে তুলনা করেন। অবশ্য এ নিয়ে বিশ্বজুড়ে নিন্দা এবং প্রতিবাদের শুরু হলে তিনি এ ধরনের শব্দ ব্যবহারের কথা অস্বীকার করছেন।

তবে বৈঠকে থাকা ডেমোক্রেটিক সিনেটর ডিক ডারবিন দাবি করেন, তিনি ট্রাম্পকে ‘বর্ণবাদী’ ভাষা ব্যবহার করতে শুনেছেন। শুধু তাই নয়, তিনি বেশ কয়েকবার আফ্রিকান দেশগুলোকে ‘শিটহোল’ বলেছেন।ডোনাল্ড ট্রাম্প-আফ্রিকান ইউনিয়ন

Reneta

ডারবিন অবিশ্বাস প্রকাশ করে বলেন, ট্রাম্প যে শব্দগুলো ব্যবহার করেছেন, হোয়াইট হাউজের ইতিহাসে ওভাল অফিসে বসে এর আগে কখনো কোনো প্রেসিডেন্ট তেমনটা করেননি।

বিবিসি জানায়, অভিবাসন ইস্যু নিয়ে বৃহস্পতিবার রিপাবলিকান এবং ডেমোক্রেটিক সেনেটরদের একটি দল কিছু প্রস্তাবনা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে যান। তখন প্রেসিডেন্ট ট্রাম্প তাদের বলেন, প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ বা এরকম বিপর্যয়ের শিকার দেশগুলোর মানুষদের আশ্রয় দেয়ার চেয়ে যুক্তরাষ্ট্রের বরং উচিত নরওয়ের মতো দেশ থেকে অভিবাসীদের আনা।

ওয়াশিংটন পোস্ট প্রেসিডেন্টকে সরাসরি উদ্ধৃত করে জানায়, এরপর তিনি বলেছেন, ‘এসব ‘শিটহোল’ দেশ থেকে কেন লোকজনকে আমাদের দেশে আনতে হবে?’

সিনেটর ডারবিন জানান, যখন ট্রাম্পকে জানানো হয় ‘টেম্পোরারি প্রটেকটেড স্ট্যাটাস’ (টিপিএস) বা সাময়িক সুরক্ষা পাওয়া অভিবাসীদের বেশিরভাগই এল সালভাদর, হন্ডুরাস এবং হাইতির নাগরিক, তখন তিনি বলেন, ‘হাইশিয়ান? আমাদের কি আসলে আরও হইশিয়ানের দরকার আছে?’

Never said anything derogatory about Haitians other than Haiti is, obviously, a very poor and troubled country. Never said “take them out.” Made up by Dems. I have a wonderful relationship with Haitians. Probably should record future meetings – unfortunately, no trust!

— Donald J. Trump (@realDonaldTrump) January 12, 2018

বতসোয়ানা দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেছেন, এসব কথাবার্তা চরম দায়িত্বহীন, নিন্দনীয় এবং বর্ণবাদী।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র রুপার্ট কোলভিল বলেছেন, যদি প্রেসিডেন্ট এসব কথা সত্যিই বলে থাকেন সেটা স্তম্ভিত হওয়ার মতো এবং লজ্জাজনক। তিনি বলেন, একে ‘বর্ণবাদ’ ছাড়া আর কিছু বলার সুযোগ নেই।

নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নালসহ যুক্তরাষ্ট্রের নামকরা বহু পত্রিকায় বৃহস্পতিবার এ খবর প্রকাশিত হয়। এর কোনো প্রতিবাদ এখনো হোয়াইট হাউজ থেকে করা হয়নি। তবে শুক্রবার ট্রাম্প এক টুইটবার্তায় বলেন, অভিবাসন আইন নিয়ে আইনপ্রণেতাদের সঙ্গে ব্যক্তিগত বৈঠকে তার ব্যবহৃত ভাষা ‘কঠোর’ ছিল। তবে যে ভাষা তিনি ব্যবহার করেছেন বলে অন্যরা অভিযোগ করছে সেসব তিনি বলেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফ্রিকাআফ্রিকান ইউনিয়নডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT