চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কচি পায়ে কঠিন পথে

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী
১:৫৪ পূর্বাহ্ণ ২৬, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
দুই যুবক উচ্ছ্বাসে ভরা, একজন pointing করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লেগস্টাম্পে ডেলিভারি। ওয়াইড অব দ্য ক্রিজ। চকিতে গ্রিপ-টার্ন। বিভ্রান্ত বেন ডাকেট। ব্যাট ফাঁকি দিয়ে অফস্টাম্পে বলের আলতো ছোঁয়া। সাদা পোশাকে মেহেদী হাসান মিরাজের প্রথম উইকেট। এভাবে ঘরের মাটিতে ইংল্যান্ড সিরিজ শেষে কচি পায়ে অচেনা এক বালকের ‘হিমালয়’ ছোঁয়ার গল্প। সেই মিরাজ এখন পরিচিত। আলোচিত। তার শক্তি, তার দুর্বলতা নিশ্চয়ই খুটেখুটে দেখছেন স্মিথরা। রোববার থেকে শুরু হতে যাওয়া সিরিজে মিরাজের চ্যালেঞ্জটা তাই কঠিন।

ইতিহাসের ষষ্ট ক্রিকেটার হিসেবে প্রথম দুই টেস্টে তিনবার ইনিংসে ৫ উইকেট নিয়ে আলোচনায় আসার পর শ্রীলঙ্কা সফরেও টেস্টে ভালো করেন মিরাজ। তাই সামনে যখন আরেকটি টেস্ট সিরিজ, তখন তিনি আলোচনায় আসবেন, সেটাই স্বাভাবিক। অস্ট্রেলিয়া যাদের নিয়ে এবার বাংলাদেশে এসেছে, তাদের মধ্যে ছয়জন বাঁহাতি ক্রিকেটার। যারা সবাই ব্যাটিংয়ে দক্ষ। মিরাজের সুবিধাটা হলো বাঁহাতিদের বিপক্ষেই তিনি ভালো বল করেন। এমনিতে অফস্পিনাররা বাঁহাতি ব্যাটসম্যানদের বেশি ভোগান। মিরাজ যেন আরও একটু বেশি।

ঢাকায় ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় আনার ম্যাচে ১২ উইকেট পান। তার মধ্যে আটজনই ছিলেন বাঁহাতি! চট্টগ্রামে প্রথম টেস্টেও বাঁহাতিরা তাকে মোকাবিলা করতে খাবি খেয়েছিলেন।

সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে দেশের শততম টেস্টেও বাঁহাতিদের বিপক্ষে মিরাজ ছিলেন অপ্রতিরোধ্য। দুই ইনিংসে চারটি উইকেট পান। তার মধ্যে দুইবার বাঁহাতি ব্যাটসম্যানের উইকেট। ডানহাতি ব্যাটসম্যানরা যেখানে তার বিপক্ষে ৪৫ শতাংশ রান নেয়, সেখানে বাঁহাতিরা ৩০ শতাংশ।

মিরাজের চিন্তার জায়গাও কম নয়। এখনও সোজা ডেলিভারিতে দক্ষ হয়ে উঠতে পারেননি। চট্টগ্রামে জনি বেয়ারস্টোকে অড ডেলিভারিতে আউট করেছিলেন। পরে নিজেই জানান, ওই বলটা ইচ্ছাকৃত নয়, হয়ে গেছে! অস্ট্রেলিয়ানদের বিপক্ষে ভালো করতে হলে এইসব বৈচিত্র্যময় ডেলিভারিতে তার দক্ষ হওয়ার বিকল্প নেই। মিরাজেরও নিশ্চয়ই সেটা অজানা নয়।

মিরাজের আগমনবার্তা ছড়ায় বয়সভিক্তিক ক্রিকেট থেকে। বিশেষ করে যুব বিশ্বকাপে প্রায় একাই দলকে সেমিফাইনালে নিয়ে আসেন। সেমিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ হারলেও মিরাজ ছিলেন মিরাজের মতো। ম্যাচটিতে বাংলাদেশ আগে ব্যাট করে ২২৬ রান করে। জবাবে ৫ ওভারের ভেতরই ৪০ পার করেন লারার দেশের ছেলেরা। গিডরন পোপ ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশি বোলারদের বিপাকে ফেলেন।

Reneta

গেইলকে মনে করিয়ে দেয়া পোপ সেদিন মিরাজকে আড়াল করতে পারেননি। বাংলাদেশি অধিনায়ক তখন ৩.৫ ওভার হাত ঘুরিয়েছেন। পোপকে স্ট্রাইক প্রান্তে দেখেই সপ্তম ওভারে নিজে আক্রমণে আসেন। পঞ্চম বলে ডিপ মিড-উইকেটের আকাশ দিয়ে পোপ ছয় হাঁকান। ঠিক পরের বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে যেয়ে চোখজুড়ানো কুইকারে বোকা বনে যান। দিনশেষে মিরাজ জয়ের মেহেদি মাখতে ব্যর্থ হন ঠিকই; কিন্তু পোপের সঙ্গে ওই মানসিক যুদ্ধ জিতে লিখে রেখে যান এক বালক-বীরের আগমনী উপাখ্যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেহেদী হাসান মিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT