চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে বুকের ব্যথায় কয়েদির মৃত্যু

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:৩৯ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া কক্সবাজার কারাগারের এক কয়েদীর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে তার মৃত্যু হয়।

বুধবার প্রথম প্রহরের রাত সাড়ে ১২টায় কক্সবাজার সদর হাসপাতালে এ কয়েদীর মৃত্যু হয় বলে জানান হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) শাহীন মো. আব্দুর রহমান চৌধুরী।

কয়েদী মোহাম্মদ ইসমাঈল (৩৫) টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ার মৃত অলি আহমদের ছেলে।

Banglabid

কক্সবাজার কারাগারের সংশ্লিষ্টরা জানিয়েছেন, মোহাম্মদ ইসমাঈল একটি বন মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন।

আরএমও ডা: শাহীন বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় কক্সবাজার কারাগারের কয়েদী মোহাম্মদ ইসমাঈলকে বুকে ব্যাথা জনিত কারণে অসুস্থ হয়ে পড়ায় কারা কর্তৃপক্ষের লোকজন হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

তিনি বলেন, মূলত: শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

Reneta

কক্সবাজার কারাগারের তত্ত্বাবধায়ক মো. মোকাম্মেল হোসেন বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কয়েদী মোহাম্মদ ইসমাঈল বুকে ব্যথা অনূভব করলে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তার বুকের ব্যথা আরো বেড়ে গেলে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মোকাম্মেল বলেন, টেকনাফের একটি বন মামলায় আদালতে ৬ মাসের সাজাপ্রাপ্ত হয়ে গত ৩ মার্চ কারাগারে আসেন এ কয়েদী।

তার লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়না তদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানান কারা তত্ত্বাবধায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কয়েদির মৃত্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ১২৩১, মৃতের সংখ্যা ৫০

পরবর্তী

কৃষ্ণাঙ্গ প্রবেশে নিষেধাজ্ঞা: ম্যাকডোনাল্ডের দুঃখ প্রকাশ

পরবর্তী

কৃষ্ণাঙ্গ প্রবেশে নিষেধাজ্ঞা: ম্যাকডোনাল্ডের দুঃখ প্রকাশ

টিসিবির পণ্যে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

সর্বশেষ

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT