চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ব্যর্থ পত্রিকার সরকারি সুবিধা বন্ধ: প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
২:৪৫ পূর্বাহ্ণ ১৬, জুলাই ২০১৫
রাজনীতি
A A

লেখনীর মাধ্যমে সরকারের সমালোচনা করলেও দেশের অগ্রযাত্রা যেনো ব্যাহত না হয় সেদিকে দৃষ্টি দিতে সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দিয়ে তিনি বলেছেন, যেসব পত্রিকা ওয়েজ বোর্ড বাস্তবায়নে ব্যর্থ তাদের সরকারি সুযোগ সুবিধা বন্ধ করে দেয়া হবে।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত ৬২৩ জন অস্বচ্ছল ও অসুস্থ সাংবাদিককে প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা ভাতা ও অনুদান দেয়া হয়েছে। এবার ১৭৭ জন অসুস্থ, অস্বচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক ও নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের মধ্যে ৫০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত আর্থিক অনুদান ও ভাতা তুলে দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, কাজের সমালোচনা বেশি হলে আরো কাজের সুযোগ সৃষ্টি হয়। সেখান থেকে জানতে পারি কোনটা ভালো হচ্ছে, কোনটা খারাপ হচ্ছে। তবে খেয়াল রাখবেন এই সমালোচনা যেন গঠনমূলক হয়। এটা যেন দেশের জন্য, দেশের মানুষের জন্য ক্ষতিকর না হয়। এসব সবাই খেয়াল রাখবেন। অনেক সময় সমালোচনা করতে গিয়ে অসত্য বা ভুল খবরও অনেকে প্রকাশ করেন। সমালোচনা করবেন তাতে কোনো সমস্যা নেই, শুধু একটা কথা খেয়াল রাখবেন যেন দেশের উন্নয়নের অগ্রযাত্রার ধারা ব্যহত না হয়। আর শত্রুর মুখে যেন কথার যোগান না দেওয়া হয়।

Banglabid

বক্তৃতায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিয়ে তা আরো কার্যকর করতে সাংবাদিক নেতা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, গণমাধ্যম কর্মীদের জন্য অষ্টম ওয়েজ বোর্ড আমরা চালু করেছি। যেসব প্রতিষ্ঠান ওয়েজ বোর্ডের সুপারিশ বাস্তবায়ন করেছে তাদের বিজ্ঞাপনের হার বৃদ্ধি করা হয়েছে। আর ওয়েজ বোর্ড বাস্তবায়নে যারা ব্যর্থ তাদের সরকারি সুযোগ-সুবিধাও বন্ধ করা হবে। নীতিমালা না থাকলে অনেকে বঞ্চিত হবেন আর অনেক ক্ষেত্রে দায়িত্বশীলতার অভাব দেখা দিতে পারে। সেসব দিক বিবেচনায় রেখেই নতুন নীতিমালা তৈরি করা হয়েছে।

সংবাদপত্রের জন্য নীতিমালার প্রয়োজনীতার কথা উল্লেখ করে তিনি উগ্রবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমাধ্যমকে ভূমিকা পালনের পরামর্শ দেন।

Reneta

বাংলাদেশকে সমৃদ্ধ ও ২০৪১ সালের মধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে তার স্বপ্নের কথা জানিয়ে সকলের সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণমাধ্যমপ্রধানমন্ত্রীসাংবাদিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফোরকানের ফাঁসির আদেশে গণজাগরণমঞ্চের সন্তোষ প্রকাশ

পরবর্তী

রাজাকার ফোরকানের রায়ে পটুয়াখালিতে স্বস্তি

পরবর্তী

রাজাকার ফোরকানের রায়ে পটুয়াখালিতে স্বস্তি

ঘরে ফেরা মানুষের স্রোত

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT