চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াহাবের ভোরবেলার স্বপ্ন সত্যি হয়েছে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ২২, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচই খেলেননি। তার সক্ষমতা নিয়ে সন্দেহ আছে কোচ মিকি আর্থারেরও। সেই ওয়াহাব রিয়াজ পাকিস্তানের চূড়ান্ত বিশ্বকাপ দলে জায়গা পাওয়ায় শুরু হয়েছে তুমুল শোরগোল। স্বজনপ্রীতি করেছেন পাকিস্তানি নির্বাচকরা, উঠেছে এমন প্রশ্ন! আর এ পেসার বলছেন, ১০দিন আগে দেখা তার স্বপ্নই শেষপর্যন্ত সত্যি হয়েছে!

‘আমি মিকি আর্থার আর সরফরাজ আহমেদকেও স্বপ্নে দেখেছি। দেখেছি তারা আমাকে দলে নিচ্ছেন, আবার বেরও করে দিচ্ছেন!’

‘দশদিন আগে আমি স্বপ্নে দেখি ইনজি ভাই(প্রধান নির্বাচক ইনজামাম) আমাকে ফোন করে বলছেন, শেষ সুযোগটা পাচ্ছ। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। উত্থান-পতনের মধ্যে দিয়ে যাওয়া একজন ক্রিকেটারের জন্য এরচেয়ে ভালো সুযোগ কিছু হতেই পারে না।’

Banglabid

আন্তর্জাতিক ম্যাচ না খেললেও ঘরোয়া ক্রিকেটে একজন পরীক্ষিত পেসারের নাম ওয়াহাব রিয়াজ। সবশেষ ঘরোয়া আসরে পাঁচ ম্যাচে ১০ উইকেট নিয়ে হয়েছেন আসর সেরা। ডার্বিশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট টি-টুয়েন্টি ব্লাস্টে খেলার অভিজ্ঞতাও দলে ফেরাতে সাহায্য করেছে তাকে।

এরপরও যারা সমালোচনা করছেন তাদের মুখে জবাব না দিয়ে মাঠের পারফরম্যান্সে বুঝিয়ে দিতে চান বাঁহাতি এ পেসার।

‘গত দুই বছর ধরে দলে ফেরার জন্য আমি অনেক পরিশ্রম করেছি। কী করতে পেরেছি সেটা ফলেই প্রমাণিত। এক ম্যাচের ফল দিয়ে আপনি কাউকে বিচার করতে পারেন না। আমি একজন বোলার যে ৬০, ৭০, ৮০ রান হজম করতেই পারি। তাই বলে এর মানে এই নয় আমি বোলিংয়ের সক্ষমতা আর দক্ষতা হারিয়ে ফেলেছি!’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াহাব রিয়াজবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

হামাসের সঙ্গে বিরল আলোচনার পর ইসরায়েল গেলেন কুশনার

আগস্ট ১৭, ২০২৬

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT