চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ালটনের বড় পর্দার নতুন ফিচার ফোন বাজারে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

ওয়ালটন বাজারে ছাড়লো দেশে তৈরি সাশ্রয়ী মূল্যের বড় পর্দার নতুন ফিচার ফোন। ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ফোনটির মডেল ‘ওলভিও এমএল ১৪’।

এই ফোনে ব্যবহৃত হয়েছে ২.৪ ইঞ্চির উজ্জ্বল রেজ্যুলেশনের বড় পর্দা।  ফলে ছবি কিংবা ভিডিও দেখা এবং ইন্টারনেট ব্রাউজিং হবে আরো প্রাণবন্ত ও আনন্দময় এবং ১৪০০ মিলি-অ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি থাকায় দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে বলে জানিয়েছে ওয়ালটন।

‘ওলভিও এমএল ১৪’ ফোনটির দাম মাত্র ১০০০ টাকা। দেশের সব ওয়ালটন প্লাজা, ব্র্যান্ড এবং রিটেইল আউটলেটে এটি পাওয়া যাচ্ছে।  ফোনটি মিলছে বেশ কয়েকটি ভিন্ন রঙে।

ওয়ালটন সেল্যুলার ফোন বিপণন বিভাগের প্রধান আসিফুর রহমান খান বলেন, ‘দেশের বেশিরভাগ মানুষ এখনো ফিচার ফোন ব্যবহার করেন। তাই যারা দীর্ঘক্ষণ কথা বলার পাশাপাশি সাশ্রয়ী মূল্যের ফোনে ভিডিও দেখা, ফেসবুক কিংবা ইন্টারনেট ব্রাউজিং করতে চান, তাদের জন্য উপযুক্ত হবে ‘ওলভিও এমএল ১৪’।

গ্রাহকের পছন্দমতো গান, ছবি বা ভিডিও সংরক্ষণে ডুয়াল সিমের ফোনটি ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবে। ব্যবহারকারীর স্মরণীয় সব মুহূর্ত ধরে রাখতে এতে আছে ডিজিটাল ক্যামেরা।

জিপিআরএস সমৃদ্ধ ইন্টারনেট ব্যবহারের সুবিধার ফোনটিতে রয়েছে বিল্ট-ইন ফেসবুক। ছবি, ভিডিও বা ফাইল আদান-প্রদানের জন্য আছে ব্লুটুথ। কল বা মেসেজ নোটিফিকেশনে ব্যবহার করা যাবে কি-প্যাড ও টর্চলাইট। বিরক্তিকর ও অনাকাঙ্খিত নম্বর থেকে কল আসা বন্ধ করতে রয়েছে ব্লাকলিস্ট ও হোয়াইট লিস্টের সুবিধা। রাতের আঁধারে নিরাপদে চলার জন্য রয়েছে উজ্জ্বল আলোর এলইডি টর্চ।

ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে আছে এমপিথ্রি, এমপি ফোর ও থ্রিজিপি প্লেয়ার। রয়েছে রেকর্ডিং সুবিধাসহ ওয়্যারলেস এফএম রেডিও, সাউন্ড ও ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা।

ওয়ালটন জানায়, দেশে তৈরি এই ফোনে ক্রেতারা পাবেন বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। ফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি দেখা দিলে এটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। এছাড়াও, ১০১ দিনের মধ্যে সর্বাধিক গুরুত্ব দিয়ে ৪৮ ঘন্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা দেয়া হবে। তাছাড়া, এক বছরের রেগুলার ওয়ারেন্টি থাকছে।

ট্যাগ: ওয়ালটনওয়ালটন মোবাইলফিচার ফোন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আমি এক বছর ধরে বিছানায় পড়ে আছি, কেউ একবার উঁকিও দেয়নি’

পরবর্তী

আইনের শাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের তিন অঙ্গকে কাজ করতে হবে: প্রধান বিচারপতি

পরবর্তী

আইনের শাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের তিন অঙ্গকে কাজ করতে হবে: প্রধান বিচারপতি

যে বিবেচনায় টেস্ট দলে খালেদ-আরিফুল

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT