চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াইফাই ইন্টারনেটের গতি বেড়ে যাবে ৩০০ গুণ!

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
১২:১২ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অবলোহিত বা ইনফ্রারেড রশ্মি ব্যবহারের মাধ্যমে ওয়াইফাই’র গতি ৩০০ গুণ পর্যন্ত বাড়ানো সম্ভব বলে জানিয়েছে নেদারল্যান্ডের একদল গবেষক।

এর মাধ্যমে এখন পর্যন্ত প্রতি সেকেন্ডে ১১২ গিগাবিট পর্যন্ত গতি পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকদলের সদস্য প্রফেসর টন কুনেন।

তিনি বলেন, ‘আমরা মূলত আলোকরশ্মি ব্যবহার করছি যা তারের সাহায্য ছাড়াই তথ্য পৌঁছে দেবে। প্রতিটি আলোকরশ্মি তথ্য আদানপ্রদানের জন্য খুবই শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করবে। অপটিক্যাল ফাইবারের মতো হলেও এখানে কোনো অপটিক্যাল ফাইবারের প্রয়োজন পড়বে না।’

Banglabid

এই হিসেবে প্রতি সেকেন্ডে তিনটি সম্পূর্ণ হাই ডেফিনেশন মুভি ডাউনলোড করা যাবে। এই প্রযুক্তিতে একটি লাইট অ্যান্টেনা বিভিন্ন দিকে আলোকরশ্মি ছড়িয়ে দেবে।

ব্যবহারকারীর স্মার্টফোন বা ট্যাব একটি অ্যান্টেনার আওতার বাইরে গেলে অপর অ্যান্টেনার সাথে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। অবলোহিত রশ্মি আমাদের চোখে প্রবেশ করে না এবং তাই এর ক্ষতিকর দিকও থাকছে না।

Wi-Fi ইন্টারনেটের গতি দ্রুততর হওয়ার ধারণা বোঝানো হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

এর একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে প্রফেসর কুনেন বলেন, ‘এখানে পুরো প্রযুক্তিটিই আলোর ব্যবহারের মাধ্যমে দেখানো হয়েছে। আলো দেওয়াল ভেদ করে যেতে পারে না। আর তাই একটি নির্দিষ্ট গণ্ডির বাইরে কেউ তথ্যভাণ্ডারে অনুপ্রবেশ করতে পারবে না যা দেবে তথ্যের বাড়তি নিরাপত্তা।’

প্রয়োজনীয় অর্থের সংস্থান হলে আগামী পাঁচ বছরের মধ্যেই এই প্রযুক্তি সর্বস্তরে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT