চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওমেনটর’ কর্মসূচিতে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রীদের পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২০
তথ্যপ্রযুক্তি
A A

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত ছাত্রীদের পেশাগত দক্ষতা ও কর্পোরেট প্রতিষ্ঠানের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে শুরু করেছে বিশেষ কর্মসূচি ‘ওমেনটর’।

৬ মাসের এই কর্মসূচিতে বাছাইকৃত ছাত্রীরা বাংলালিংক’র অভিজ্ঞ নারী পেশাজীবীদের তত্ত্বাবধানে প্রশিক্ষণের সুযোগ পাবে।

স্নাতক ৩য় বা ৪র্থ বর্ষের ইঞ্জিনিয়ারিং ছাত্রীরা https://bit.ly/38RIXv6 ভিজিট করে “ওমেনটর”-এ অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে।

Banglabid

আগামী ২৩ নভেম্বর, ২০২০ পর্যন্ত এই আবেদন গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে প্রার্থীদের সিভি যাচাই করার পর কিছু স্ক্রিনিং রাউন্ডের মাধ্যমে চূড়ান্ত অংশগ্রহণকারীদের বাছাই করা হবে।

আগামী বছরের জানুয়ারিতে শুরু হয়ে ছয় মাস ধরে চলবে কর্মসূচিটির মূল পর্ব। বাছাইকৃত অংশগ্রহণকারীরা বাংলালিংক আয়োজিত অন্যান্য প্রোগ্রাম যেমন লার্ন ফ্রম দ্যা স্টার্টআপ, ক্যাম্পাস টু কর্পোরেট ও অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রামেও অংশগ্রহণের সুযোগ পাবে।  কর্মসূচি শেষে অংশগ্রহণকারীদেরকে সার্টিফিকেট অফ কমপ্লেশন দেওয়া হবে।

বাংলালিংক-এর চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন, “প্রতিভাবান তরুণ-তরুণীদের ক্ষমতায়ন আমাদের মূল লক্ষ্যগুলির মধ্যে অন্যতম।  আমরা বিশ্বাস করি, অভিনব এই কর্মসূচি ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত ছাত্রীদেরকে কর্পোরেটের বাস্তব অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ পেশাগত দক্ষতা অর্জনে সাহায্য করবে। প্রশিক্ষকদের বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা তাদেরকে ভবিষ্যতের পেশাজীবী হিসেবে আরও বেশি দক্ষ করে তুলবে।”

Reneta

তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে বাংলালিংক ভবিষ্যতেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমেনটরবাংলালিংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মধ্য পর্যায়ের ট্রায়ালে চীনা ভ্যাকসিনের ‘প্রাথমিক সাফল্য’

পরবর্তী

চলে গেলেন কবি আলোকরঞ্জন দাশগুপ্ত

পরবর্তী

চলে গেলেন কবি আলোকরঞ্জন দাশগুপ্ত

করোনাভাইরাস

শনাক্তের হার কিছুটা কমেছে, মৃত্যু ২১

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর ঢালে উল্টে গেল বাস, আহত ৮

আগস্ট ৩১, ২০২৬

ইমরান খানকে নিয়ে কিছু বলতে ক্রিকেটারদের নিষেধ করল পিসিবি

আগস্ট ৩১, ২০২৬

গুগল ম্যাপসে বদলে গেল লেক অন্টারিওর নাম

আগস্ট ৩১, ২০২৬

হিমেলের পরিচালনায় ডিপজল, অপেক্ষা শুধু সময়ের!

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

হরকত-বিন্দুহীন সেই কোরআনের পৃষ্ঠা এখন মক্কার জাদুঘরে

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT