চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমিক্রন শনাক্তে নতুন টেস্ট কিট নিয়ে এলো রোচে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৮ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২১
স্বাস্থ্য
A A
রোচে কোম্পানির লোগো, নীল রঙের ডায়াগ্রাম আকারে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুইডিশ ফার্মাসিটিক্যালস কম্পানি রোচের অধীনস্ত ডায়াগনস্টিক কোম্পানি টিআইবি মলবাইওল নতুন তিনটি টেস্ট কিট উদ্ভাবন করেছে।

আর এসব টেস্ট কিট করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের মিউটেশন শনাক্তে সাহায্য করবে বলে জানিয়েছে রোচে। শুক্রবার এ কথা জানিয়েছে রোচে।

ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে সারাবিশ্ব জুড়ে বেড়েছে আতঙ্ক। আফ্রিকার কয়েকটি দেশের সাথে বন্ধ রাখা হয়েছে যোগাযোগ। ওমিক্রনের মিউটেশন কেমন হবে সেই নিয়ে এখনো চলছে গবেষণা।

গেল সপ্তাহে ওমিক্রনকে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং করোনার অন্যান্য ধরণের চেয়ে ওমিক্রনের দ্রুত গতিতে ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছে।

রোচের  প্রধান থমাস শিনেকার এক বিবৃতিতে বলেন, আমরা একটি পরীক্ষার ব্যবস্থা করেছি, যা বিশেষত করোনাভাইরাসের নতুন ওমিক্রমন ধরন বি.১.১.৫২৯ শনাক্ত করতে সক্ষম। এটির বৈশিষ্ট্য এবং ছড়িয়ে পড়া সম্পর্কে জানতে এই পরীক্ষা কাজে দেবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বর্তমানে যেসব পরীক্ষা ব্যবস্থা চালু আছে তা দিয়ে মানুষের দেহে করোনাভাইরাসের যে কোনও ধরন শনাক্ত করা সম্ভব। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পিসিআর পরীক্ষাতে ওমিক্রন আর ডেল্টা ধরনের মধ্যে পার্থক্য করা যায় না।

এজন্য এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা মার্কিন কম্পানি থারমো ফিশারের উদ্ভাবিত  টাকপাথের পরীক্ষার সুপারিশ করছে।

রোচে জানিয়েছে, তাদের এবং টিআইবি মলবিওলের নতুন টেস্ট কিট শুধু গবেষকরাই ব্যবহার করতে পারবেন। এতে করোনাভাইরাসের অন্যান্য ধরনের তুলনায় ওমিক্রনের মিউটেশনকে আলাদা করে চেনা যাবে।

এভাবেই গবেষকদের ওমিক্রন শনাক্ত করতে সাহায্য করবে এই টেস্ট কিট। রোচে বলছে, ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়ার কারণে সম্ভাব্য থেরাপিউটিকস, টিকা ও জনস্বাস্থ্যে এর প্রভাব সম্পর্কে জানতেও গবেষকরা ব্যবহার করতে পারবেন এই টেস্ট কিট।

ট্যাগ: রোচে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারায়ণগঞ্জ সিটিতে নৌকার প্রার্থী আইভী, টাঙ্গাইলে শুভ

পরবর্তী

করোনা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে কক্সবাজারের পর্যটনশিল্প

পরবর্তী
কক্সবাজারের সৈকত ও পর্যটকদের ভিড়, করোনা পরবর্তী পর্যটন পুনরুদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে কক্সবাজারের পর্যটনশিল্প

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিস ভবন ও লোগো দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভৌগলিকভাবে ওমিক্রন অনেক বেশি ছড়িয়ে গেছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT