চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওমরাহ পালনকারীদের জন্যই ওমরাহ ভিসা বন্ধ: পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ পূর্বাহ্ণ ০৬, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশি ওমরাহ পালনকারীদের জন্যই ওমরাহ ভিসা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেছে বলে সংসদে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সোমবার জাতীয় সংসদে মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ২০১৫ সালে ওমরাহ মৌসুম শুরু হওয়ার পর থেকে স্বাভাবিক নিয়মেই স্থানীয় ওমরাহ এজেন্সির মাধ্যমে সৌদি হজ্জ মন্ত্রণালয়ের ওমরাহ বিভাগ থেকে বাংলাদেশিদের অনুকূলে ওমরাহ ভিসা ইস্যু করে আসছিলো। বর্তমানে ওমরাহ সংক্রান্ত যাবতীয় বিষয়াবলী সৌদি হজ মন্ত্রণালয় কর্তৃক অনলাইন সিস্টেমে সম্পন্ন হয়ে থাকে।

সৌদি সরকার গত ২৫ জুন এক কূটনৈতিক পত্রের মাধ্যমে জানায় যে, সৌদি সরকার বাংলাদেশীদের জন্য ওমরাহ ভিসা প্রদানে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। বরং বর্তমানে ওমরাহ ব্যবস্থাপনার জন্য যে অনলাইন সিস্টেম আছে তাতে কোনো এজেন্সির অনুকূলে ইস্যুকৃত ওমরাহ ভিসাধারীরা সৌদি আরবে আগমনের পর ভিসার মেয়াদ শেষে যদি একটি নির্দিষ্ট হারের অধিক পরিমাণে সৌদি আরব ত্যাগ না করে সেদেশে থেকে যায়, তবে সংশ্লষ্টি এজেন্সির অনুকূলে ওমরাহ ভিসা প্রদানের প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এ প্রক্রিয়া কেবলমাত্র বাংলাদেশ নয়, বরং সকল দেশের ওমরাহ পালনকারীদের জন্য প্রযোজ্য।

Banglabid

সৌদি হজ্জ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, এ বছর ওমরাহ ভিসায় আগত বাংলাদেশীরা গ্রহণযোগ্য হারের চেয়ে অধিক সংখ্যায় সেদেশে থেকে যাওয়ায় বাংলাদেশীদের অনুকূলে ওমরাহ ভিসা প্রসেসিং স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেছে।

ওমরাহ ভিসাধারীদের প্রত্যাবর্তনের পরিমাণ যদি গ্রহণযোগ্য মাত্রায় নেমে আসে তবে স্বয়ংক্রিয়ভাবেই আবার ওমরাহ ভিসা প্রসেসিং শুরু হবে। এতএব ওমরাহ ভিসা নিয়ে যেসব বাংলাদেশি নাগরিক সৌদি আরবে থেকে গেছেন তাদেরকে ফেরত আনার প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি সৌদি আরব আহবান জানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমরাহসৌদি আরবহজ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টির দিনে চুলের যত্নে যে বিষয়গুলো মনে রাখা জরুরি

আগস্ট ১৭, ২০২৬

জুলাই হত্যা মামলা: ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার রায় যেকোন দিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর দুই সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ

আগস্ট ১৭, ২০২৬

বিএনপি সরকারের ১৮০ দিন: প্রতিশ্রুতি পূরণে কতটা এগোল সরকার?

আগস্ট ১৭, ২০২৬

ব্র্যাক ইউনির্ভাসিটির ২৫ বছর পূর্তিতে ‘এক্সিবিশন ইন হাউস’ প্রদর্শনী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT