চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওচোয়া-দেয়াল ভেঙে কোয়ার্টারে নেইমারময় ব্রাজিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

গির্লেমো ওচোয়া বনাম ব্রাজিল! ম্যাচ শুরুর আগে সামারার আকাশে-বাতাসে ভাসছিল কেবল এক কথাই! চারবছর আগে ব্রাজিলকে যেভাবে থামিয়েছিলেন মেক্সিকো গোলরক্ষক, তাকে নিয়ে মাতামাতি থাকাটাই কথা ছিল। দুর্দান্ত ছয়টি সেভে চারবছর আগের ওচোয়া ফিরলেন, কিন্তু অতীতকে ফিরতে দেননি জ্বলে ওঠা নেইমার। একটি গোল করে, অন্যটি করিয়ে ব্রাজিলকে কোয়ার্টারে তুলেছেন।

সোমবার নেইমার নৈপুণ্যে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বসেরা ব্রাজিল। নেইমার প্রথম গোলটি করেছেন। পরে ফিরমিনোকে দিয়ে করিয়েছেন দ্বিতীয় গোলটি।

হাড্ডাহাড্ডি একটা ম্যাচ যে হবে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল আগেরদিন থেকেই। দুদলের পক্ষ থেকেই ছিল মাঠের খেলায় আক্রমণাত্মক হওয়ার হুঙ্কার। ম্যাচের শুরু থেকেই মিলল সেটার নমুনা। ব্রাজিল শুরুতে খানিকটা খেই হারালেও আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমিয়ে ওঠে দ্রুতই।

Banglabid

ম্যাচের দ্বিতীয় মিনিটে মেক্সিকো বুঝিয়ে দেয় বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় তারা। অধিনায়ক আন্দ্রেস গুয়ার্দাদো প্রথমে শট নেন তখন। যদিও ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার সতর্ক থাকায় লক্ষ্য পূরণ হয়নি তার।

জবাব দিতে দেরি করেনি ব্রাজিলও। পঞ্চম মিনিটে নেইমারের ২০ গজী শট পাঞ্চ করে ফিরিয়ে দেন মেক্সিকো গোলরক্ষক ওচোয়া।

চার বছর আগে নেইমারকে একাধিকবার হতাশ করেছিলেন ওচোয়া। মেক্সিকান গোলরক্ষক এই ম্যাচেও থাকলেন ব্রাজিল ফরোয়ার্ডদের সামনে বাঁধার দেয়াল হয়ে। ম্যাচের ২৫ মিনিটে যে শটটি নিলেন নেইমার, ওচোয়া দুর্দান্ত রিপ্লেক্সে ফিরিয়ে সেলেসাওদের বঞ্চিতই করলেন।

Reneta

নেইমার তখন পারেননি। ৩২ মিনিটে কৌতিনহোও পারেননি ওচোয়া দেয়াল ভাঙতে। ডি-বক্সের ভেতর থেকে জোরাল শট নিয়েছিলেন বার্সা তারকা। কিন্তু আবারও সেলেসাওদের হতাশায় ডোবান মেক্সিকান গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে আরও একবার ব্রাজিলের সামনে দেয়াল হয়ে দাঁড়ান ওচোয়া। ৪৮ মিনিটে ডি-বক্সের ভেতরের ১২ গজ থেকে শট নেন কৌতিনহো, ওচোয়া না হলে হয়ত গোল পেয়েই যেত ব্রাজিল!

তিন মিনিট বাদে আর আক্ষেপটা থাকেনি সেলেসাওদের। ত্রাতা হয়ে আসেন নেইমার। ৫১ মিনিটে দারুণ ক্ষিপ্রতায় ডি-বক্সের বামপ্রান্ত দিয়ে ক্রস করেন উইলিয়ান। ওচোয়া হাত বাড়িয়েছিলেন, কিন্তু ছুঁতে পারেননি। তার গ্লাভসে চুমু দিয়ে বেরিয়ে যাওয়া বল স্লাইড করে জালে জড়িয়ে ওচোয়া বৃত্ত ভাঙেন নেইমার।

কেবল মেক্সিকো গোলরক্ষকই নয়, লিখতে হবে ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসনের কথাও। সমতা ফেরাতে ৬২ মিনিটে হিরবিং লোজানো যে শটটি নেন, অ্যালিসন তা ফিরিয়ে না দিলে বিপদের আভাসই মিলত।

নেইমার পরেও ত্রাতা। তবে এবার সহযোগীর ভূমিকায়। ম্যাচের নির্ধারিত সময় বাকি আর দুই মিনিট। এক গোলকে তখনও নিরাপদ ভাবলেন না নেইমার। প্রায় নিজেদের অর্ধ থেকে এক ভোঁ-দৌড়ে পৌঁছে গেলেন মেক্সিকো রক্ষণে। প্রথম গোলের সময় তার দিকে যেভাবে বল বাড়িয়ে দিয়েছিলেন উইলিয়ান, ঠিক সেভাবেই পাস দেন ফিরমিনোকে। ওচোয়া এবারও ঝাঁপালেন, কিন্তু ফেরাতে পারলেন না। ফাঁকা জালে গোল করতে ভুলও করেননি ফিরমিনো। নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের কোয়ার্টার ফাইনালও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারবিশ্বকাপ সর্বশেষব্রাজিলরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেসরকারি ব্যাংকের জন্য ৬ শতাংশ সুদে রাষ্ট্রায়ত্ত আমানত

পরবর্তী

নেইমারই পার্থক্য গড়লেন

পরবর্তী

নেইমারই পার্থক্য গড়লেন

ইংল্যান্ড-কলম্বিয়া: ইতিহাসের চোখে

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT