চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐতিহাসিক জয় ভুলে সামনে তাকিয়ে মেয়েরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেদের প্রথম ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয়টি এসেছে পাকিস্তানের বিপক্ষে। মাউন্ট মঙ্গানুইতে শুক্রবার টিম টাইগ্রেস খেলবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। আগের ম্যাচের জয় ভুলে সামনে তাকিয়ে নিগার সুলতানা জ্যোতি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জানালেন, ম্যাচ বাই ম্যাচ ফর্মুলায় আগানোর পরিকল্পনায় অটুট থাকার কথা।

‘পাকিস্তান ম্যাচটা আমরা ইতিমধ্যে ভুলে গিয়েছি। এখন শুধুমাত্র ফোকাস করছি ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে। কারণ প্রথম থেকেই পরিকল্পনা ছিল ম্যাচ বাই ম্যাচ আগাব। ফুল টুর্নামেন্ট নিয়ে কিন্তু এখনো চিন্তা করছি না।’

Banglabid

‘ফোকাস হয়ত অনেকের অনেক সময় সরে যায়, আমার মনে হয় আমাদের দলের ক্ষেত্রে একটা ভালো মোমেন্টাম পেয়েছি, সেটার দিকেই বেশি ফোকাস করছি। ম্যাচ জিতে এসেছি, টিম অনেক ফুরফুরে মেজাজে আছে, এটাতে দল আরও ইতিবাচকভাবে ভালো করার জন্য উজ্জীবিত।’

‘ভালো করে এসেছি, এটাকে আরও কত ভালো করা যায়। কারণ আমরা জানি এই জায়গাতে যদি ভালো করতে পারি, সেটা আমাদের ক্রিকেটের জন্য অনেক ভালো হবে। পরবর্তী প্রজন্ম যারা আছে, তাদের জন্য অনেক অনুপ্রেরণামূলক হবে।’

তিনটি টি-টুয়েন্টি খেললেও উইন্ডিজ মেয়েদের বিপক্ষে ওয়ানডে খেলার অভিজ্ঞতা নেই নিগারদের। অচেনা প্রতিপক্ষকে নিয়ে কীভাবে পরিকল্পনা করছে বাংলাদেশ, সেটিও জানালেন অধিনায়ক।

Reneta

‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমরা কখনো খেলিনি (ওয়ানডে), কিন্তু তাদের ম্যাচ প্রায়ই দেখে এসেছি। এতবছর কিন্তু দেখেছি। আমাদের অ্যানালিস্ট চেষ্টা করে যাচ্ছেন তাদের ব্যাপারে যত তথ্য আছে দেয়ার জন্য। ব্যক্তিগতভাবে বোলাররাও তাদের ব্যাটারদের বিপরীতে পরিকল্পনা করছে, ব্যাটাররাও কিন্তু তাদের বোলারদের নিয়ে পরিকল্পনা করছে।’

‘তারা (উইন্ডিজ) হয়ত পাওয়ার ক্রিকেটে বিশ্বাসী। কিন্তু যেটি চিন্তা করি, আমাদের বোলারদের যে সক্ষমতা আছে, যে শক্তিমত্তা আছে, আমাদের শক্তি নিয়ে যদি সেরা ক্রিকেটটা খেলতে পারি, তাহলে মনে হয় ফলাফলটা আমাদের হাতেই আসবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিউজিল্যান্ডনিগার সুলতানাবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লাউকে আলু বলে চালানোর চেষ্টা

পরবর্তী

করোনার সংক্রমণ বৃদ্ধিতে ডব্লিউএইচও’র সতর্কতা

পরবর্তী
বিশ্ব স্বাস্থ্য সংস্থার লোগো, বিশ্বজুড়ে স্বাস্থ্য সচেতনতা প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার সংক্রমণ বৃদ্ধিতে ডব্লিউএইচও’র সতর্কতা

সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেনের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেনের ইন্তেকাল

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT