চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এ পেয়ার অব স্যান্ডেল’-এর পাশে ব্রিটিশ পরিবেশক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৫ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৮
বিনোদন
A A

তুরস্কের আনকারার হাঁক- ইশ উৎসবে সেরা পরিচালকের পুরস্কার জয়ী, জার্মানির ইন্ডেপেন্ডেন্ট ডেজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী ছবির সম্মানসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করা বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এ পেয়ার অব স্যান্ডেল’-এর পাশে দাঁড়ালো ব্রিটিশ পরিবেশক শর্টস ইন্টারন্যাশনাল।

শিগগিরই টেলিভিশন, অনলাইন, মোবাইল অ্যাপসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তারা মুক্তি দেবে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্রটি।

গণমাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন ছবিটির নির্মাতা জসীম আহমেদ। থিয়েটার, টেলিভিশন, উড়োজাহাজ, মোবাইল, ভিডিও অন ডিমান্ডসহ (ভিওডি) অন্যান্য প্ল্যাটফর্মে বিশ্ব পরিবেশনার জন্য শর্টস ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে ‘এ পেয়ার অব স্যান্ডেল’-এর বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান ভিউজ অ্যান্ড ভিশনসের নন-এক্সক্লুসিভ চুক্তি হয়েছে।

প্রতি বছর অস্কার মনোনীত স্বল্পদৈর্ঘ্য ছবি প্রদর্শন করে পশ্চিমা বিশ্বে ব্যাপক আলোচিত ব্রিটিশ পরিবেশনা প্রতিষ্ঠান শর্টস ইন্টারন্যাশনাল। আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে শর্টস টিভি নামে তাদের স্বল্পদৈর্ঘ্য ছবির ডেডিকেটেড টিভি চ্যানেল রয়েছে, যেখানে জসীম আহমেদের আলোচিত চলচ্চিত্র ‘দাগ’-এর উত্তর আমেরিকা ও ইউরোপ প্রিমিয়ার হয়েছিল গত বছর।

কোনও ভয়েসওভার ও ইন্টারভিউ ছাড়া নির্মিত ‘এ পেয়ার অব স্যান্ডেল’ ছবিতে ইংরেজি, ইতালিয়ান, ফ্রেঞ্চ ও স্প্যানিশ ভাষার ওপেন ক্যাপশন রয়েছে। রোহিঙ্গা শরণার্থী ইস্যু ও তাদের দুর্দশার কথা বিশ্বকে জানাতেই ছবিটি তৈরি হয়েছে বলে প্রযোজনা সূত্রে জানা গেছে।

‘এ পেয়ার অব স্যান্ডেল’-এর সংগীত পরিচালনা ও সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ। ওপেন ক্যাপশন লিখেছেন ফরিদ আহমেদ।

Reneta

ইতালির নেপলস মানবাধিকার চলচ্চিত্র উৎসব ও ঢাকা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে এবং কান চলচ্চিত্র উৎসবের শর্টফিল্ম কর্নারে অংশ নেয় ছবিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জসীম আহমেদলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মাত্র হাজার টাকায় এমন স্বর্গীয় সৌন্দর্য

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যে হৃদয় আল্লাহর ওপর ভরসা করে, সে কখনো একা নয়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘জান দেব, জুলাই দেব না’ শীর্ষক সভায় যা বললেন নেতারা

আগস্ট ২, ২০২৬

আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ভর্তি শুরু: মির্জা ফখরুল

আগস্ট ২, ২০২৬

প্রেসিডেন্টস কাপ আর্চারিতে বাংলাদেশ-মালয়েশিয়া জুটির স্বর্ণ জয়

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT