চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এ জন্যই আমাকে দলে নিয়েছে জুভেন্টাস’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ণ ১৩, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

চলতি মৌসুমে রেকর্ড অর্থে রিয়াল মাদ্রিদ থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে নেয় জুভেন্টাস। নতুন দলে প্রথম থেকেই নিজের সেরাটা দিচ্ছেন তিনি। আরও একবার প্রমাণ করলেন কেনো তিনি সুপারস্টার।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচের দ্বিতীয় পর্বে রোনালদোর হ্যাটট্রিকের সামনে দাঁড়াতেই পারেনি অ্যাটলেটিকো মাদ্রিদ। যার ফলে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় জুভরা। দল আর নিজের দুর্দান্ত প্রত্যাবর্তনের রাতকে রোনালদো নাম দিয়েছেন ‘ম্যাজিক নাইট’।

‘জাদু’র রাতে জাদু দেখানোর পর রোনালদো বলেছেন, এ জন্যই জুভেন্টাস তাকে দলে নিয়েছে। ম্যাচ শেষে সিআর সেভেন বলেন, ‘অসাধারণ রাতগুলোর মধ্যে এটা অন্যতম। শুধু আমার গোলের জন্য নয়, বরং দলের জন্যও। সম্ভবত এই কারণেই জুভেন্টাস আমাকে সাইন করিয়েছে। আমি শুধু নিজের কাজটা করেছি, বাকিটা রাতের জাদু। আমাদের কাজ এখনো কিছুই শেষ হয়নি, তবে আমরা গর্বিত।’

Banglabid

রোনালদো সতীর্থ লিওনার্দো বোনুচ্চি বলেছেন, প্রথম লেগের পারফরম্যান্সের পর যে সমালোচনা হয়েছে সেটাই তাঁতিয়েছে জুভদের। ইতালিয়ান মিডফিল্ডারের কথায়, ‘প্রথম লেগের পর অনেক কথা বলা হয়েছে। কেউ কেউ তো আমাদের ছিটকে যাওয়া উপভোগ করা শুরু করেছিলেন। কিন্তু আমরা মাঠেই জবাব দিয়েছি, জুভরা সবসময়ই জবাবটা মাঠে দেয়।’

ম্যাচ চলাকালে বারবার গ্যালারির দর্শকদের তাতাতে দেখা গেছে রোনালদোকে। দর্শকরাও নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছেন। রোনালদোর ছেলে-বোন-বান্ধবীসহ দলের জন্য বিরামহীন গলা ফাটাতে দেখা গেছে ক্লাব মালিক দম্পতিকে।

বোনুচ্চি বলছেন, দলের ১২তম খেলোয়াড় হিসেবে ম্যাচটা খেলেছেন দর্শকরাও। তার ভাষায়, ‘নিঃসন্দেহে সবাই এক কথাই বলছে, তারা (দর্শক) আমাদের ব্যক্তিগতভাবে স্পর্শ করে। আর এটা যখন ঘটে, তখন আপনি সামর্থ্যেরও বাড়তি দিতে চাইবেন। অনেক লোকজন ভুলটা বেশি দেখে, তবে দর্শকরা আমাদের খেলোয়াড় ও অভিজ্ঞ কোচের উপর ভরসা রেখেছেন। আমরা তাদের ভরসার প্রতিদান দিতে পেরেছি।’

Reneta

কোচ ম্যাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রি চিন্তায় ছিলেন, প্রথম লেগ হারার পর তার খেলোয়াড়রা ধৈর্য হারিয়ে ফেলে কিনা। কিন্তু তারা সেই চিন্তার ছিটেফোঁটাও ম্যাচে খুঁজে পাওয়া যায়নি।

ম্যাচ শেষে তুরিনোদের বস বলেছেন, ‘ছেলেরা ম্যাচটা সম্ভব্য সর্বোচ্চভাবে ধরতে পেরেছিল এবং দুর্দান্ত গতি দিয়ে মাঠে সেটা প্রয়োগ করেছে। প্রথম লেগেও আমি এমন খেলাটাই চেয়েছিলাম। কিন্তু তখন আমি কিছু পরিবর্তনও করেছিলাম, সঠিকভাবে কাজে দেয়নি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বদলে গেল অর্থবছরের সময়কাল

আগস্ট ১৭, ২০২৬

বৃষ্টির দিনে চুলের যত্নে যে বিষয়গুলো মনে রাখা জরুরি

আগস্ট ১৭, ২০২৬

জুলাই হত্যা মামলা: ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার রায় যেকোন দিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর দুই সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ

আগস্ট ১৭, ২০২৬

বিএনপি সরকারের ১৮০ দিন: প্রতিশ্রুতি পূরণে কতটা এগোল সরকার?

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT