চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ কোন মতাদর্শ যেখানে আত্মঘাতী হওয়ার নামে বাবা-মা সন্তানের হন্তারক!

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:০৬ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৭
সম্পাদকীয়
A A

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গি আস্তানায় পরিচালিত ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’ আত্মঘাতী জঙ্গি কামাল উদ্দিন ও তার স্ত্রী জোবায়রা এবং তাদের শিশু সন্তানের লাশ গ্রহণ করতে পরিবার অস্বীকৃতি জানানোর ফলে বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। সোমবার নিহত জঙ্গি কামাল উদ্দিনের বাবা মুজাফফর আহমেদ এবং জোবায়রার বাবা নুরুল আলম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মর্গে এসে লাশ না নেয়ার কথা জানান। নিহত দুই জঙ্গির বাবা মুজাফফর আহমেদ ও নুরুল আলম বলেন: আমরা বুঝতে পারিনি ছেলে-মেয়ে এরকম (জঙ্গি) হচ্ছে। ওরা যে ঘৃণ্য কাজ করেছে তার কোন ক্ষমা নেই। তাদের কারণে সমাজে হেয় হচ্ছি আমরাও। তাই ওদের মরদেহ আমরা নেব না।’ এর আগে হলি আর্টিজানে নিহত জঙ্গিসহ আরো কয়েকটি আস্তানায় নিহত জঙ্গিদের বেলায় একই ধরণের ঘটনা দেখো গেছে। এতে বোঝা যাচ্ছে, পারিবারিক কিংবা সামাজিকভাবে জঙ্গিরা ঘৃণার পাত্র হিসেবেই বিবেচিত। এই জঙ্গিদের কারণে তাদের মা-বাবা ও পরিবার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে। এ কারণে তারা মানসিকভাবেও বিপর্যস্ত। কিন্তু এরপরও তাদেরকে জঙ্গিবাদের পথ থেকে ফেরানো যাচ্ছে না। এমনকি এসব জঙ্গি ক্রমাগতভাবে নিজেদের স্ত্রী এবং শিশু সন্তানসহ জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে! সীতাকুণ্ডের ঘটনার আগেও কয়েকটি জঙ্গি আস্তানায় নারী ও শিশুদেরকে ব্যবহৃত হতে দেখা গেছে। পৃথিবীর সৌন্দর্য উপভোগ করার পূর্বেই পিতা-মাতা কর্তৃক নিষ্পাপ শিশুদের জঙ্গিবাদের বলি হওয়ার বিষয়টি খুবই উদ্বেগজনক। তাই জঙ্গিবাদ রোধে জঙ্গিদের বিরুদ্ধে সামাজিক ঘৃণার বিষয়টি আরো ছড়িয়ে দেয়ার পাশাপাশি বিভিন্ন জঙ্গিগোষ্ঠী কর্তৃক তাদের ব্রেইনওয়াশের বিষয়টি নিয়ে তরুণ সমাজের মধ্যে রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো কাজ করার সুযোগ রয়েছে বলে আমরা মনে করি। কঠোর হাতে জঙ্গি দমনের পাশাপাশি ধর্মের অপব্যাখ্যা করে যেন সুন্দর ও স্বাভাবিক জীবন থেকে জঙ্গিবাদের এই অন্ধকারের দিকে তাদেরকে কেউ নিয়ে যেতে না পারে, সেই বিষয়টিও নিশ্চিত করা জরুরি।

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কয়েন খেকো থাইল্যান্ডের সেই কচ্ছপ মারা গেছে

পরবর্তী

জঙ্গিবাদের পথ ছাড়লে সরকারি উদ্যোগে পুনর্বাসন: প্রধানমন্ত্রী

পরবর্তী

জঙ্গিবাদের পথ ছাড়লে সরকারি উদ্যোগে পুনর্বাসন: প্রধানমন্ত্রী

অথচ বার্সায় খেলতেই চাননি ইনিয়েস্তা

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT