চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এস কে সিনহার পদত্যাগে বিচার বিভাগ ভারমুক্ত: অ্যাটর্নি জেনারেল

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
২:০২ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৭
আদালত
A A
বাংলাদেশের একজন সিনিয়র আইনজীবী বা বিচারপতি, পেশাদার পোশাকে বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগে বিচার বিভাগ ভারমুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। প্রধান বিচারপতির পদত্যাগ পরবর্তী প্রতিক্রিয়ায় রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।

মাহবুবে আলম বলেন: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগে বিচার বিভাগ ভারমুক্ত হলো। পদত্যাগ ছাড়া তার কোন উপায় ছিল না। তার পদত্যাগে বিচার বিভাগে কোনো প্রভাব পড়বে না।

এর আগে শনিবার রাষ্ট্রপতির কাছে প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগপত্র পৌঁছেছে।

Banglabid

গত ১৩ অক্টোবর রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তবে সরকারি বাসভবন থেকে বেরিয়ে বিমানবন্দরের পথে গাড়িতে ওঠার আগে বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে একটি লিখিত বিবৃতি দিয়ে যান।

ওই বিবৃতিতে সুরেন্দ্র কুমার সিনহা বলেন, তিনি অসুস্থ নন, সম্পূর্ণ সুস্থ আছেন। চাপে নয়, ছুটি কাটাতে স্বেচ্ছায় বিদেশে যাচ্ছেন।

প্রধান বিচারপতির এমন বিবৃতির পরিপ্রেক্ষিতে পরের দিন বিদেশে অর্থ পাচার, আর্থিক অনিয়ম, দুর্নীতি, নৈতিক স্খলনসহ সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ১১টি গুরুতর অভিযোগের কথা নজিরবিহীন এক বিবৃতির মাধ্যমে জানান সুপ্রিম কোর্ট।

Reneta

এর আগে গত ২ অক্টোবর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এক মাস ছুটির কথা উল্লেখ করে ১৩ অক্টোবরের কাছাকাছি সময়ে বিদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে রাষ্ট্রপতি বরাবর চিঠি দিয়েছিলেন প্রধান বিচারপতি এস কে সিনহা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটর্নি জেনারেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই শহীদের পরিচয়ে ভুল ছবি, ডিজেএ’র দুঃখপ্রকাশ

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

একসঙ্গে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

আগস্ট ১৭, ২০২৬

‘এই বডি সত্যি নাকি এআই?’ জায়েদের নতুন লুক ঘিরে প্রশ্ন

আগস্ট ১৭, ২০২৬

বিটলসের সেই ‘অ্যাবি রোড’ এবার সিনেমায়!

আগস্ট ১৭, ২০২৬

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রেমী ও প্রেমী’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT