চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসডিজি বাস্তবায়ন করতে হলে বাংলাদেশকে যেসব উদ্যোগ নিতে হবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২১ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন করতে হলে বাংলাদেশকে বেশকিছু উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আইএলও’র কান্ট্রি ডিরেক্টর তোমো পুতিয়াইনিন।

তিনি বলেন, ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ যদি এসডিজি পূরণ করতে চায় তবে সামাজিক সুরক্ষা, দক্ষতা প্রশিক্ষণ ও পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য উন্নয়নে তার প্রচেষ্টাকে আরও বাড়িয়ে তুলতে হবে।

বুধবার ‘বিশ্ব কর্মসংস্থান এবং সামাজিক দৃষ্টিভঙ্গি প্রবণতা-২০১৯’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও।

ওই প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ সম্পর্কে এসব মন্তব্য করেছেন তোমো পুতিয়াইনিন।

তোমো পুতিয়াইনিন বলেন, বাংলাদেশ এই অঞ্চলের অনেক দেশের মতো চাকরির নিরাপত্তা, শিশুশ্রম এবং নারী শ্রমিকদের সমান ও ন্যায্য বেতন সম্পর্কিত বেশকিছু প্রতিবন্ধকতা মোকাবেলা করছে।

‘বাংলাদেশ সরকার এই অঞ্চলে গুরুত্বপূর্ণ অগ্রগতি করেছে। এছাড়া আইএলও এবং অন্যান্য উন্নয়ন অংশীদারদের সাথে যৌথভাবে অনেক গুরুত্বপূর্ণ শ্রম সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, বাংলাদেশ যদি দারিদ্র্য কমাতে এবং মধ্যম আয়ের অবস্থাতে পৌঁছাতে চায় তাহলে প্রতি বছর লাখ লাখ উপযুক্ত ও টেকসই কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

তিনি আরও বলেন, সম্প্রতি আইএলও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশনের সাথে ব্যাপক কর্মসংস্থান কৌশল নিয়ে কাজ শুরু করেছে। আমরা আশা করি এটি নারী ও যুবকদের উপর বিশেষ মনোযোগ দিয়ে নতুন কর্মসংস্থানের উদ্যোগের ক্ষেত্রে অবদান রাখবে।

ট্যাগ: আইএলওএসডিজিএসডিজি বাস্তবায়ন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইমপ্রেসের কমলা রকেট পেল ‘হীরালাল সেন পদক’

পরবর্তী

সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারকালে ৩১ রোহিঙ্গা উদ্ধার

পরবর্তী
রোহিঙ্গা-মিয়ানমার-rohingya genocide

সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারকালে ৩১ রোহিঙ্গা উদ্ধার

স্বৈরাচার প্রতিরোধ দিবসের শপথ হোক পরিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা

সর্বশেষ

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT