চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসি-এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ডিআরইউ’র সংবর্ধনা ও বৃত্তি প্রদান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য সন্তানদের মধ্যে এবছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃত্তি প্রদান করা হয়েছে।

শুক্রবার সকালে সংগঠনের গোল টেবিল মিলনায়তনে ডিআরইউ সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ, এমপি। বিশেষ অতিথি ছিলেন সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ. গোলাম ফারুক।

অনুষ্ঠান পরিচালনা করেন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা উপ-কমিটির আহবায়ক ও ডিআরইউ’র যুগ্ম সম্পাদক মোঃ. মঈন উদ্দিন খান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-কমিটির সদস্য সচিব ও সংগঠনের কল্যাণ সম্পাদক কাওসার আজম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ।

অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা পত্র, ক্রেস্ট ও বৃত্তি হিসেবে নগদ অর্থ তুলে দেন। ২০১৮ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ২৩ জন কৃতী শিক্ষার্থীকে এ বছর পুরস্কার প্রদান করে ডিআরইউ।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তোমাদের এ সাফল্য অব্যাহত রাখতে হবে। তোমরা এ দেশের সম্ভাবনা আগামী দিনের যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে তোমাদের মধ্য থেকেই। প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে মন্ত্রী বলেন সরকারের কঠোর পদক্ষেপে প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছে। একটি মহল প্রশ্ন পত্র ফাঁসের গুজব ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা ও উদ্বেগ ছড়ানোর অপচেষ্টা চালায়। আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে।

বিশেষ অতিথির বক্তেব্যে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ. গোলাম ফারুক ডিআরইউ’র এ ধরনের কর্মসূচীতে সব সময় পাশে থাকার আশ্বাস দেন।

এসএসসি পরীক্ষায় কৃতিত্বের জন্য সংবর্ধনা ও বৃত্তি প্রাপ্ত সদস্য সন্তানরা হলো শাহেদ চৌধুরীর কন্যা আতিয়া ফাইরোজ চৌধুরী, মাহমুদুল হাসান শামীমের কন্যা মেহজাবিন হাসান ঐশী, দৌলত আক্তার মালার কন্যা মাশিয়াত খালিদ প্রাপ্তি, জামাল উদ্দিনের পুত্র আহমেদ রবিউল, রফিকুল ইসলামের কন্যা লামিয়া ইসলাম মিম, এম. ওমর ফারুকের কন্যা ফারিহা ওমর ইরা, এএফএম হুমায়ূন কবির ভূইয়ার পুত্র সিয়াম তাহসিন ভূইয়া, তিমির লাল দত্তের পুত্র যুবরাজ দত্ত, সাব্বির মাহমুদের পুত্র সিফাত মাহমুদ, এ. এম. শহিদুল আজমের পুত্র আশরাফুল আজম, শরিফুল ইসলামের পুত্র রাহাঙ্গীর সাদমান ইসলাম, এস. এম. কাওসার রহমানের পুত্র এস. এম. আকিব রহমান, ফজলুল হকের পুত্র ফয়সাল আহমেদ, কানাই চক্রবর্তীর পুত্র দেবাঞ্জন চক্রবর্তী, মোস্তফা কামালের পুত্র ইরফান সাদিক কাফি, আমানুর রহমানের কন্যা ফারহান আক্তার হাফসা ও আমিনুল হক মল্লিকের কন্যা আদিবা হক মল্লিক।

এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের জন্য সংবর্ধনা ও বৃত্তি প্রাপ্ত সদস্য সন্তানরা হলো মাহমুদুল হাসান শামীমের কন্যা মাহবুবা হাসান হৃদি, মোস্তফা কামালের কন্যা তাসনিম জান্নাত রিফা, মোরশেদ নোমানের কন্যা তাসনুহা মাহনুর মোরশেদ প্রমী, এম. এম. কায়সারের কন্যা তাসফি কায়সার, আবুল কাশেমের পুত্র মুজাহিদুল ইসলাম শাহীন ও সুরাইয়া আক্তার মুন্নীর কন্যা তাবাসসুম মোস্তফা অথৈ।

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হারিকেন ফ্লোরেন্স: যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ সংযোগহীন দশ হাজার ঘরবাড়ি

পরবর্তী

‘পূর্বাচলে নিহত ৩ যুবককে ডিবি পরিচয়ে তুলে নেয়া হয়েছিল’

পরবর্তী
গুলিবিদ্ধ লাশ

‘পূর্বাচলে নিহত ৩ যুবককে ডিবি পরিচয়ে তুলে নেয়া হয়েছিল’

ফল, সবজি ও মাছ কীটনাশক-ফরমালিন মুক্ত করবে 'কার্বন গ্রিন'

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT