চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসি’র ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী ৪ জন গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর মতিঝিল থেকে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী ও এসএসসির ফলাফল পরিবর্তনের নিশ্চয়তাদানকারী ৪ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আসামিরা এসএসসির ফলাফল পরিবর্তনের নামে শিক্ষার্থীদের কাছ থেকে ১৫ থেকে ৩০ হাজার টাকা আদায় করে প্রতারণা করতো।

বুধবার এঘটনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

Banglabid

মঙ্গলবার দিবাগত রাতে ফকিরাপুলের জোনাকি হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. আব্দুল ফাহিম (২০), মো. শামীম আহম্মেদ (১৯), মো. সোহেল রানা (১৭), মো. নবীন আলী (২২)। এরা নিজেদের কম্পিউটার হ্যাকারও দাবি করতো।

সংবাদ সম্মেলনে আব্দুল বাতেন বলেন, আসামিরা ফেসবুক গ্রুপ খুলে শিক্ষার্থীদের আশ্বস্ত করে যে তারা এসএসসির ফলাফল পরিবর্তন করে দেবে। তাদের আইটি বিশেষজ্ঞ দল রয়েছে যারা এসএসসির রেজাল্ট শিট তৈরির সফটওয়্যারের সঙ্গে সংযুক্ত হয়ে রেজাল্ট পরিবর্তন করতে পারবে। তারা শিক্ষার্থীদের ‘এ গ্রেড’ পেলে সেটাকে ‘এ-প্লাস’ এবং ‘বি গ্রেড’ পেলে সেটাকে ‘এ গ্রেড’ করে দেয়ার নিশ্চয়তা দিয়ে টাকা নিয়েছিল।

আব্দুল বাতেন বলেন, রেজাল্ট পরিবর্তনের জন্য চক্রটি ইতিমধ্যে শিক্ষার্থীদের কারও কাছ থেকে ১৫ হাজার, ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আদায় করেছে।

Reneta

ডিবির প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ফাহিম দীর্ঘদিন যাবত ফেসবুক, মেসেঞ্জার, গ্রুপ মেসেঞ্জার, ইমো, ইউটিউব এবং হোয়াটস অ্যাপের মাধ্যমে এসএসসিসহ বিভিন্ন চাকরি, মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ভর্তির ভুয়া প্রশ্নপত্র ফাঁস করে থাকে। ২০১৮ সালে র‍্যাবের হাতে একই অপরাধে সে একবার গ্রেপ্তার হয়েছিল। ৬ মাস জেল খেটে বের হয়ে আবারও সে একই কাজ শুরু করে। সে এসএসসি অল বোর্ড, এসএসসি অল বোর্ড সেকেন্ড, রেজাল্ট চেঞ্জ বিডি গ্রুপ খুলে সদস্যদের কাছ থেকে ৫০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত আদায় করে।

তিনি বলেন: গ্রেপ্তার শামীম ও সোহেল রানা ২০১৮ সাল থেকে প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত। নবীন আলী পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে অত্যন্ত মাধুর্য্যতার সাথে কথা বলে ভুয়া প্রশ্ন বিক্রি করে ৫০০ থেকে ৩০ হাজার টাকা আয় করতো।

পুলিশের এই কর্মকর্তা বলেন: এই চক্রটা ধরা হয়েছে। তবে এগুলোর বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা প্রয়োজন। কোমলতি শিক্ষার্থীরা না বুঝে, ভাল রেজাল্টের স্বপ্ন থেকে, কম পড়ে সহজে ভাল রেজাল্ট করার জন্য এসব বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত হচ্ছে।

এজন্য সবার সচেতনতা প্রয়োজন বলে মনে করেন আবদুল বাতেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভুয়া প্রশ্নপত্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাকা ফেরত না দিলে জেল হবে অনিল আম্বানির

পরবর্তী

অমিতাভের হাফ সেঞ্চুরিতে আমূলের চমক

পরবর্তী

অমিতাভের হাফ সেঞ্চুরিতে আমূলের চমক

মায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা!

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT