চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের ম্যাচের সূচি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ১৪, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা এশিয়া কাপ কোয়ালিফায়ার ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ এশিয়া কাপ ফুটবল কোয়ালিফায়ারের মঞ্চ তৈরি হয়েছিল চীনে। দেশটিতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আসর সরিয়ে নেয়া হয়েছে মালয়েশিয়ায়। নতুন ভেন্যু কুয়ালালামপুরের ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিল স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশের তিনটি ম্যাচ।

এশিয়ান ফুটবল কনফেডারেশনকে (এএফসি) এক বিবৃতিতে কোয়ালিফায়ার পর্বের ম্যাচের সূচি চূড়ান্ত করেছে। কুয়ালালামপুরে ৮ জুন বাহরাইনের বিপক্ষে লড়বে জামাল-তপুরা। ১৪ জুন শেষ ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার পরীক্ষায় পরবে হাভিয়ের কাবরেরা দল।

‘ই’ গ্রুপে থাকা আরেক প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামবে ১১ জুন। লাল-সবুজ জার্সিধারীদের সবকটি ম্যাচ গড়াবে কুয়ালালামপুরের ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিল স্টেডিয়ামে। বাংলাদেশের প্রথম দুটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় বিকাল ৫.১৫ মিনিটে। শেষ ম্যাচ গড়াবে রাত নয়টায়।

Banglabid

গ্রুপে শক্তিমত্তা এবং ফিফা র‍্যাঙ্কিংয়ের বিচারে অনেকখানি পিছিয়ে বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে ৮৯তম অবস্থানে আছে বাহরাইন, তুর্কমেনিস্তান ১৩৪তম এবং মালয়েশিয়ার অবস্থান ১৫৪তম। র‌্যাঙ্কিংয়ের তলানির দিকে থাকা বাংলাদেশ রয়েছে ১৮৬তম স্থানে।

এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে মোট ২৪টি দল অংশ নেবে। এশিয়ার শীর্ষ ১৩ দল চূড়ান্ত পর্বে খেলার টিকেট আগেই পেয়েছে। স্বাগতিক থাকায় সরাসরি খেলার ক্থা ছিল চীনের। ভেন্যু পরিবর্তন হওয়ায় ঠিক কী হবে চীনের ভাগ্যে, তা এখনও জানায়নি এএফসি। বাছাইপর্বের ছয় গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ মিলিয়ে চূড়ান্ত পর্বে পা রাখবে ১১ দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএফসি এশিয়ান কাপ-২০২৩চীনবাছাইপর্ববাংলাদেশ ফুটবল দলমালয়েশিয়ালিড স্পোর্টসহাভিয়ের
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

পরবর্তী

পিকে হালদার ভারতে গ্রেপ্তার

পরবর্তী
পিকে হালদার, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড নোটিশে. Channel i News - চ্যানেল আই নিউজ

পিকে হালদার ভারতে গ্রেপ্তার

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পদত্যাগের জন্য আনুষ্ঠানিক নোটিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের হঠাৎ পদত্যাগ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT