চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপের ট্রফিটা আমাদের লাগবেই

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
২:৪৯ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ছবি: রতন গোমেজ, বিসিবি ফটোগ্রাফার

ছবি: রতন গোমেজ, বিসিবি ফটোগ্রাফার

এবারের মতো শ্রীলঙ্কার এশিয়া কাপ মিশন শেষ করে দিয়েছে আফগানিস্তান। ঘটনাটা সোমবার রাতের। এক সময়ের ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত করে গ্রুপসেরার লড়াইয়ে এখন বাংলাদেশ ও আফগানিস্তান। লঙ্কানদের এই সর্বনাশের পেছনে আফগানদের অন্যতম কারিগর স্পিনার রশিদ খান। ৭ ওভার ২ বল করে মাত্র ২৬ রান খরচ করেন এই ম্যাজিক স্পিনার। নেন কুশাল পেরেরা ও লাসিথ মালিঙ্গার উইকেট।

ম্যাচ জয়ের পর লম্বা একটা ঘুম দিয়েছেন। বলা যায় নির্ভার ঘুম। ব্রেকফাস্ট করতে করতে প্রায় দুপুর। টিম হোটেলেই দেখা হল আফগান স্পিনার রশিদের সঙ্গে। নতুন হেয়ার স্টাইল আর কমলা রংয়ের টি-শার্টে তাকে আলাদাভাবে চেনাচ্ছিল। হোটেল ইন্টার কন্টিনেন্টালের লবিতে সব আলোই যেনো কেড়ে নিজের উপর নিয়ে নিচ্ছিলেন রশিদ।

স্বভাবমতই লম্বা একটা সালাম, এরপর হাত এগিয়ে দেয়া। টিপিক্যাল রশিদ খান। তার ইন্টারভিউ এখন রীতিমতো হটকেক। মুহূর্তেই ভিড়ও লেগে গেল। বাংলাদেশ এবং ভারত-পাকিস্তানের টেলিভিশন সাংবাদিকরা তৈরি হয়ে গেলেন। তাকে অ্যাপ্রোচও করলেন কেউ কেউ। কিন্তু আফগান টিমের মিডিয়া ম্যানেজার পারমিট না করলে কিছুতেই রাজী করানো যাবে না তাকে।

রশিদ খান বললেন, আজ আমার কোনো কাজই নেই। তোমাদের সঙ্গে চাইলে আমি দুই ঘণ্টা আড্ডা দিতে পারি। কিন্তু টিপিক্যালি কোনো ইন্টারভিউ চেয়ো না প্লিজ।

রশিদ খানের সঙ্গে প্রতিবেদক

অবশ্য মিডিয়া ম্যানেজার পার্মিশন দিলে আমাকে বলতে হবে। এরপর কেউ কেউ আপ্রাণ চেষ্টা চালালেন আফগান ম্যানেজারকে রাজী করানোর। কিন্তু হল না। তার মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারের এশিয়া কাপের পরিকল্পনা এখনই সাক্ষাতকারের মাধ্যমে গণমাধ্যমে এসে পড়ুক তা চায় না এসিবি।

তারপরও গল্প গল্পে জানতে চাওয়া বৃহস্পতিবারের বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ নিয়ে। মনে হল মুখে তালা দিয়েই রেখেছেন এই স্পিনার। কিছু না বলে শুধু একটা ভয়ংকর কথা জানিয়ে গেলেন। এবার নাকি ট্রফি জিততেই এখানে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। বললেন, শুধু বাংলাদেশ নিয়ে আমাদের ভাবনা নেই, এশিয়ান ক্রিকেটের সেরা হতে এই ট্রফিটা আমাদের লাগবেই।

ট্যাগ: আফগানিস্তানএশিয়া কাপ-২০১৮রশিদ খানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একদল শিল্পী নিয়ে চন্দ্রভ্রমণে জাপানি ব্যবসায়ী

পরবর্তী

কোরীয় উপদ্বীপ পারমাণবিক অস্ত্র মুক্ত করতে একমত দুই কোরিয়া

পরবর্তী

কোরীয় উপদ্বীপ পারমাণবিক অস্ত্র মুক্ত করতে একমত দুই কোরিয়া

আফজাল শরীফকে ২০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT