চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এল সালভাদরে মোস্যাক ফনসেকার অফিস তল্লাশি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

এল সালভাদরে পানামার আইনী প্রতিষ্ঠান মোস্যাক ফনসেকার কার্যালয়ে তল্লাশি চালিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এল সালভাদরের অ্যাটর্নি জেনারেল ডগলাস মেলেন্দেজের তত্ত্বাবধানে ওই তল্লাশি চালানো হয়।

অভিযানে সেখান থেকে বিভিন্ন ধরণের নথিপত্র ও কম্পিউটার সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে অ্যাটর্নি জেনারেলের অফিসের পক্ষ থেকে টুইটারে জানানো হয়।

অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে আরো জানানো হয়, মোস্যাক ফনসেকার অফিসে অভিযান চালানোর একদিন আগেই সেখান থেকে কোম্পানির সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছিলো। মোস্যাক ফনসেকা অফিস বদলাচ্ছিলো বলেও তাদেরকে জানান সংস্থাটির এক কর্মচারী।

Banglabid

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের টুইটার পেজে পোস্ট করা একটি দলিল অনুসারে, মোস্যাক ফনসেকার এল সালভাদর শাখাটি বিশ্বের বিভিন্ন দেশের ক্লায়েন্টদের সহায়তা করার ক্ষেত্রে ‘গোপন কাজ’গুলো পরিচালনা করতো।

এল সালভাদরের স্থানীয় নিউজ পোর্টাল এল ফারো জানিয়েছে, মোস্যাক ফনসেকার সাহায্য নিয়ে দেশের অনেকেই সরকারের অগোচরেই দেশে সম্পত্তি বাড়াচ্ছে।

অবশ্য এর সবকিছুই অস্বীকার করে সংস্থাটি জানিয়েছে, তারা দোষের কিছু করেনি। মোস্যাক ফনসেকার তথ্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির।

Reneta

পৃথিবীর নানা দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে ধনী ও ক্ষমতাবান ব্যক্তিরা কিভাবে বিভিন্ন কৌশলে কর ফাঁকি দিয়ে নিজেদের সম্পদকে গোপন করে রাখছেন।

গত ৩ এপ্রিল পানামার আইনী প্রতিষ্ঠান মোস্যাক ফনসেকার এক কোটি ১৫ লাখ গোপন নথি ফাঁস হওয়ায় এমন আলোড়ন সৃষ্টিকারী তথ্য প্রকাশ পেয়ে যায়। এরই মধ্যে এর নাম দেয়া হয়েছে ‘ক্রাইম অব দ্য সেঞ্চুরি’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কর ফাঁকি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে পিস্তলসহ আ. লীগ নেতা আটক

পরবর্তী

তামিম পুত্রের দেখা মিললো

পরবর্তী

তামিম পুত্রের দেখা মিললো

১০ বছর আয়ু বাড়ানোর ওষুধ!

সর্বশেষ

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬

আরব আমিরাতে বৃত্তির সুযোগ, অগ্রাধিকার পাচ্ছে ৮ দেশ

আগস্ট ১৮, ২০২৬

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের অঙ্গীকার

আগস্ট ১৮, ২০২৬

রাজধানী ও চট্টগ্রাম-বগুড়ায় নারীদের জন্য পিংক বাস সার্ভিস চালু

আগস্ট ১৮, ২০২৬

সরকারের ১৮০ দিন: শিক্ষায় পরিবর্তনের সূচনা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT