চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এল ক্লাসিকো’তে আজ মহাতারকাদের মহারণ

রেজাউল করিম রেজাউল করিম
৯:১৬ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

‘এল ক্লাসিকো’ মানেই লিওনেল মেসি বনাম ক্রিস্টিয়ানো রোনালদোর লড়াইয়ের সরাসরি ‘অ্যাকশন’। গত ছয় মৌসুমে এটাই ছিলো চেনা ছবি।

লা লিগার এই মেগা ম্যাচ হয়ে উঠেছে একই সঙ্গে দুই সেরা প্রতিভার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চূড়ান্ত মঞ্চ। এর আগে কোনো দিন ‘ব্যালন ডি’অরের দুই প্রধান দাবিদার এল ক্লাসিকোয় খেলেননি। এই ছয় বছরই ব্যালন ডি’অর ভাগাভাগি হয়েছে এই দুই মহাতারকার মধ্যে।

কিন্তু আজ ‘বার্নাব্যুতে’ মহারণে বার্সেলোনার ‘রাজপুত্র’ আর রিয়াল মাদ্রিদের ‘মিসাইল’ শুধু নন, বরং দুই মহাতারকা ‘ত্রিফলার’ লড়াই। মেসি-নেইমার-সুয়ারেজ বনাম রোনালদো-বেল-বেনজামা। কে কাকে ছাপিয়ে যেতে পারেন সেই যুদ্ধ। তাই নিয়ে ফুটবল দুনিয়ার আগ্রহ তুঙ্গে।

Banglabid

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে রীতিমতো যুদ্ধ চলছে সমর্থকদের। এর মধ্যে আবার সবচেয়ে বড় প্রশ্নটা তুলে দিয়েছেন মেসি। তার ফিটনেসের যা অবস্থা, তাতে কেউই বলতে পারছেন না আজ তিনি মাঠে নামবেন কি না। ক্লাসিকোর দশ বছর পূর্তি হয়তো রিজার্ভ বেঞ্চে বসেই পালন করতে হবে মেসিকে! দুই মাস ধরে চোট নিয়ে মাঠের বাইরে এলএম টেন। ক্লাসিকোর আগে প্র্যাকটিস শুরু করলেও ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে বার্সা কোচ লুইস এনরিকে বলেছেন, মেসিকে এই ম্যাচে খেলাব কি খেলাব না এখনও জানি না।

ফর্মের বিচারে মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’য় এগিয়ে ‘বার্সেলানোর ত্রিফল বোমা’ই। মেসির অনুপস্থিতিতে গোলের মধ্যে আছেন নেইমার-সুয়ারেজ দু্জনই। জাতীয় দলের জার্সি গায়ে যে বিস্ফোরণটা প্রায়ই দেখান, বার্সায় নেইমারের সেই ফর্মটাও এখন তেমনই আছে। বড় মঞ্চে জ্বলে ওঠার নেইমারের সহজাত প্রবণতা তাই বার্সার অ্যাডভান্টেজ।

রিয়ালে বড় কোনো তারকার ফিটনেস সংশয় না থাকলেও অন্দরমহলের কলহ কাল হতে পারে তাদের। কোচ রাফায়েল বেনিতেজের সঙ্গে সম্পর্কটা মোটেও ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। ফুটবল মিডিয়ায় খবর এটাই হয়তো শেষ ক্লাসিকো তার। তবে এতো কিছুর পরও গ্যালকাটিকোদের দুর্গ সামলানোর দায় সেই ‘সিআর সেভেনে’র উপরই। ‘এল ক্লাসিকো’তে আজ অভিষেক হতে যাচ্ছে রিয়াল কোচ রাফায়েল বেনিতেজের।

Reneta

ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলার প্রভাব পুরো বিশ্বজুড়ে। তাতে বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। প্যারিসের আতঙ্ক ছায়া ফেলছে বছরের প্রথম ‘এল ক্ল্যাসিকো’তেও। শনিবার বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ম্যাচটি নিরাপত্তার চাদরেই ঘেরা থাকবে। রিয়ালের ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যু’তে বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। পুরো ম্যাচে ২৪শ’ পুলিশ নিরাপত্তা দেবে।

মুখোমুখি লড়াইতে বার্সার চেয়ে কিছুটা এগিয়ে রিয়াল। এ পর্যন্ত ১৭০ ‘এল ক্ল্যাসিকো’তে ৭১ বার রিয়াল ও ৬৭ বার জয় পায় বার্সা। আর ৩২টি ম্যাচ হয়েছে ড্র। আজকের ম্যাচ হয়তো নিধারণ করে দিতে পারে লা লিগার শিরোপাও। কারণ ‘এল ক্লাসিকো’ জেতা দলের শিরোপা জেতার সম্ভাবনা বেশি থাকে। যার হার ৬৬ দশমিক ৭।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এল-ক্লাসিকোক্রিস্টিয়ানো রোনালদোলা লিগালিওনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT