চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এলআরবি দিয়ে শুরু, ফিডব্যাক দিয়ে শেষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

দিনভর চ্যানেল আই চত্বরে বসেছিলো ব্যান্ড সংগীতে দেশের সবচেয়ে তারকাবহুল আসর ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৯’। ৬ষ্ঠ বারের মতো আয়োজিত এই ফেস্টিভালে সকাল থেকে রাত পর্যন্ত গানে গানে মাতিয়েছে দেশের ১৮টি ব্যান্ড।

সকাল ১১টা থেকে শুরু হওয়া চ্যানেল আই ব্যান্ড ফেস্ট শেষ হয় রাত ৮টা ১০ মিনিটে। এই দীর্ঘ সময়ে পুরো চ্যানেল আই অঙ্গন ছিলো কানায় কানায় পূর্ণ। পছন্দের ব্যান্ডের গান শুনতে উৎসাহী সাধারণ মানুষের আনাগোনা ছিলো ফেস্টিভালের পুরোটা সময়।

দর্শক উপস্থিতিতে বিগত দিনের ব্যান্ড ফেস্টগুলোকেও ছাপিয়ে গেছে এবারের ব্যান্ড ফেস্ট। এমনটাই বলছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক পড়ুয়া শিক্ষার্থী রাশেদ।

বিগত ৫ বছর চ্যানেল আইয়ের ব্যান্ড ফেস্টে নিয়মিত উপস্থিত থেকেছেন রাশেদ। ব্যান্ড সংগীতের ভক্ত তিনি। তার পছন্দের দল শিরোনামহীন। বিগত দিনের অভিজ্ঞতা নিয়ে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, আগের সবগুলো ব্যান্ড ফেস্টেই আমি এসেছি, কিন্তু এবারের মতো কখনোই এতো মানুষের উপস্থিতি দেখিনি।

সারাদিন গানে কথায় জমে উঠেছিলো চ্যানেল আইয়ের চেতনা চত্বর। দেশের শীর্ষস্থানীয় পুরনো ব্যান্ডগুলোর পাশাপাশি ফেস্টিভালে ছিলো এই প্রজন্মের ব্যান্ডগুলোও। নতুন-পুরনোর এই মেলবন্ধনটাকেও খুব এনজয় করেছেন ফিডব্যাকের লাবু রহমান। চ্যানেল আই অনলাইনের সাথে কথা বলার সময় এমনটাই বলছিলেন গুণী এই মিউজিশিয়ান।

বলেন, এই ফেস্টিভাল আমাদের ব্যান্ড সংগীতের মানুষদের জন্য আশীর্বাদ। প্রতি বছর বিজয়ের মাসের প্রথম দিনে এই ফেস্টের কারণে অন্তত নতুন-পুরনো সবার সাথে সাক্ষাৎ ঘটে।

একই কথা শোনা গেল জনপ্রিয় ব্যান্ড দল ‘আর্ক’-এর হাসানের কাছ থেকেও। নিজের মুগ্ধতার কথা জানিয়ে কিংবদন্তি এই শিল্পী বলেন, একই মঞ্চে নবীন-প্রবীনদের সঙ্গে গাইতে পারার একটি সেতু তৈরী করে দিয়েছে চ্যানেল আই ব্যান্ড ফেস্ট। এরজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

রবিবার সকালে কবুতর উড়িয়ে ব্যান্ড ফেস্টের উদ্বোধন করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস গ্রুপের পরিচালক মুকিত মজুমদার বাবু, তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুরাদ হাসানসহ উপস্থিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও ব্যান্ড শিল্পীরা।

শুরুতেই মঞ্চে পারফর্ম করে কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর হাতে গড়া দল ‘এলআরবি’।‘এলআরবি’র পরিবেশনে দর্শক-শ্রোতারা আইয়ুব বাচ্চুকেই খুঁজে ফিরেছেন পুরোট সময়। এদিন ব্যান্ড ফেস্ট-এর যখন আনুষ্ঠানিক সমাপ্তির ঘোষণা আসে তখন ঘড়িতে প্রায় সোয়া আট! শেষ পরিবেশনায় ছিলো তারকাবহুল ফিডব্যাক।

ট্যাগ: আইয়ুব বাচ্চুআর্কএলআরবিফিডব্যাকলিড বিনোদনহাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তারুণ্যের উদ্দীপনায় চ্যানেল আই ব্যান্ড ফেস্ট

পরবর্তী

ইমামকে আইসল্যান্ড ক্রিকেটের ‘জ্বালাময়ী’ ট্রল!

পরবর্তী

ইমামকে আইসল্যান্ড ক্রিকেটের ‘জ্বালাময়ী’ ট্রল!

ফাঁস হয়ে গেল ব্যালন ডি’অর জয়ীর নাম!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম

আগস্ট ৩১, ২০২৬

নেপালের বন্যা: যেভাবে ৯০০ শিক্ষার্থীকে বাঁচালেন প্রধান শিক্ষক

আগস্ট ৩১, ২০২৬

প্লাস্টিক দিয়েই প্লাস্টিক ধ্বংসের প্রযুক্তি, ‘দ্য আর্থ প্রাইজ’ পেলেন আয়ারল্যান্ডের আয়রা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT