কুখ্যাত খুনি এরশাদ শিকদারের প্রধান সহযোগী শামসুল আলমকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার মতিঝিল থেকে তাকে আটক করা হয়।
শামসুল আলমের নামে খুলনার রূপসা থানায় ১৭টি মামলা রয়েছে। এতোগুলো মামলা মাথায় নিয়ে এতোদিন পালিয়ে ছিলেন তিনি।
সাতটি হত্যা মামলায় ফাঁসির দণ্ডাদেশ পাওয়া এরশাদ শিকদারকে ২০০৪ সালের ১০ মে মধ্যরাতে খুলনা জেলা কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।






