চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এরপর কী করবেন টারান্টিনো?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

কোয়েন্টিন টারান্টিনোর অপরাধ ও থ্রিলারধর্মী ছবি ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ ছবিটি ব্যবসাসফল হয়েছে। প্রশংসা পেয়েছে দর্শক-সমালোচকের। এরপর কী করবেন এই মুহূর্তে হলিউডের সবচেয়ে প্রভাবশালী এই নির্মাতা?

আপাতত একটি বই লিখছেন টারান্টিনো। কয়েকটি টিভি সিরিজের কাজও হাতে আছে। এরপর পরিকল্পনা করবেন তার দশম সিনেমার। লন্ডনের একটি অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন কোয়েন্টিন টারান্টিনো।

টারান্টিনো জানান, ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ সিনেমাটির স্ক্রিপ্ট লেখা আর নির্মাণের মাঝে অনেক বড় সময়ের পার্থক্য হয়ে গিয়েছিল। সাধারণত তিনি স্ক্রিপ্ট লিখলেই সিনেমা নির্মাণের কাজে লেগে যান। কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে। স্ক্রিপ্ট লেখার পর সিনেমা নির্মাণের জন্য তিনি প্রস্তুত ছিলেন না।

নির্মাতা জানান, ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ এর কাজ শেষ করার পরে তিনি একটি টিভি সিরিজের পাঁচটি পর্ব লিখেছেন এবং একটি নাটক লিখেছেন। আর এখন একটি বই লিখেছেন। তিন মাসের মধ্যে বই লেখার কাজ শেষ হবে বলে আশা করছেন টারান্টিনো। এরপর একটি টিভি শো এর কাজ আছে তার। তারপর তিনি দশম সিনেমা নিয়ে ভাবার সময় পাবেন।

মার্কিন পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার কোয়েন্টিন টারান্টিনোর হাতে জন্ম হয়েছে পাল্প-ফিকশন, ইনগ্লোরিয়াস বাস্টার্ড, জ্যাংগো আনচেইন-এর মতো বিশ্ব কাঁপানো ছবি। ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ মুক্তির আগে কোয়েন্টিন টারান্টিনো বলেছিলেন ছবিটি যদি দর্শক ভালোভাবে গ্রহণ করে, তাহলে হয়তো দশম ছবিটি নির্মাণ করবেন না তিনি। কারণ তার মনে হয়েছে যে তিনি এখন থিয়েট্রিক্যাল সিনেমার পথের শেষ পর্যায়ে আছেন। পরিচালনা ছেড়ে দিলে তিনি বই লিখবেন, নাটক লিখবেন। -ডেকান ক্রনিকল

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোয়েন্টিন টারান্টিনোলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়র মামদানির সঙ্গে অভিনয়, যা বললেন জায়েদ

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনে কঠোর বিধিনিষেধ; দেশে ফিরে করতে হবে আবেদন

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

মে ২২, ২০২৬

বছরখানেকের মধ্যে বাংলাদেশকে ১৫০-১৬০’র নিচে আনতে চান থমাস

মে ২২, ২০২৬

তিন বিভাগে পুরস্কার পেলেন হামজা

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT