চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপি লিটনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে স্থানীয় আওয়ামী লীগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৬ পূর্বাহ্ণ ০৫, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

স্কুল ছাত্রকে গুলি করে হত্যা চেষ্টার অপরাধে এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের গ্রেপ্তার ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাইবান্ধা। প্রতিদিনই চলছে মানববন্ধন প্রতিবাদ মিছিলসহ বিক্ষোভ কর্মসূচি। 

শুক্রবার ভোরে মাতাল অবস্থায় নিজ গাড়িতে করে বামনডাঙ্গা থেকে সুন্দরগঞ্জ আসার পথে চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদাত হোসেন সৌরভকে  দুই পায়ে গুলি করে এমপি লিটন।

ঘটনার পর মামলা হলেও লিটনকে গ্রেফতার না করায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসি। গাইবান্ধায় মানবনন্ধন প্রতিবাদ মিছিলসহ বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। 

এলাকাবাসীরা জানান, আমাদের এলাকার একটিই দাবি ওর গুন্ডা বাহিনী, পেটোয়া বাহিনীর হাতে যে অবৈধ অস্ত্র আছে সেগুলো যেন উদ্ধার করা হয়।

সুন্দরগঞ্জের পৌর মেয়র  আব্দুল্লাহ বলেন, এই মামলাকে কেউ যেন চাপা দিতে না পারে এবং আইন যেন নিজের গতিতে চলে সেই জন্যই আমরা প্রতিবাদ মিছিল করছি।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক বাবলু বলেন, সে যেই অবস্থানেই থাকুক না কেনো আমরা তারা কাছে কিছুই চাই না।
লিটনের কর্মকাণ্ডে স্থানীয় আওয়ামী লীগও বিব্রত। আগামী বর্ধিত সভায় লিটনের বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের করার কথা জানিয়েছেন স্থানীয় নেতারা। 

সুন্দরগঞ্জের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম বলেন, শিশু সৌরভকে যে অমানুষিকভাবে হত্যার চেষ্টা করেছে সে কখনই আওয়ামী লীগ নেতা হতে পারে না। আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বর্ধিত সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

লিটনের ব্যবহৃত ১টি রিভলবার, ১টি শর্টগান ও অন্য দুটি আগ্নেয়াস্ত্রসহ ৫৩ রাউন্ড গুলি থানায় জমা দিলেও গুলির হিসাবে হেরফের পেয়েছে পুলিশ।

সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন বলেন, এই মামলা হওয়ার পর আইন যেসব কার্যক্রম সেসব কিছুই অব্যাহত আছে। বিধি মোতাবেক তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

২০০৪ সাল থেকে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে থাকা লিটন ৫ জানুয়ারী নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর থেকেই লিটনের বিরুদ্ধে বেপরোয়া কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।  অশ্লীল যাত্রা বন্ধ করতে যাওয়ায় দুই ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করেন লিটন। একজন উপজেলা নির্বাহী অফিসারের বুকে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকিও দিয়েছিলেন তিনি।

ট্যাগ: এমপিএমপির গুলিগাইবান্ধার এমপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাঙ্গামাটিতে অপহৃত পর্যটকদের উদ্ধারে সেনা অভিযান

পরবর্তী

এমপি লিটনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে স্থানীয় আওয়ামী লীগ

পরবর্তী

জাকারবার্গের অনুরোধ ফিরিয়ে দিলেন চীনা প্রেসিডেন্ট

বর্ণবাদী অস্ট্রেলিয়াকে লজ্জা দিলো যে ছবি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT