চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপি রানার শুনানিকে কেন্দ্র করে উত্তেজনা, অস্ত্রসহ আটক ১১

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৬:৪৮ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

টাঙ্গাইলের বহুল আলোচিত মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার প্রধান আসামী ঘাটাইল আসনের এমপি আমানুর রহমান খান রানার জামিনের শুনানিকে কেন্দ্র করে বুধবার টাঙ্গাইলের আদালত চত্বর ও শহরে দিনভর ব্যাপক উত্তেজনা বিরাজ করে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে। এসময় টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সামনে থেকে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগজিন, আট রাউন্ডগুলি ও দেশীয় অস্ত্রসহ ১১জনকে আটক করে পুলিশ। টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, টাঙ্গাইলের বহুল আলোচিত মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার প্রধান আসামী ঘাটাইল আসনের এমপি আমানুর রহমান খান রানার জামিনের শুনানিকে কেন্দ্র করে টাঙ্গাইলের আদালত চত্বর ও শহরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করে। শহরের বিভিন্ন সড়কের মোড়ে দুই গ্রুপেরই সমর্থকরা মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। এসময় টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সামনে থেকে একটি বিদেশী পিস্তল,দুটি ম্যাগজিন ও দেশীও অস্ত্রসহ ১১জনকে আটক করা হয়।

এর আগে আজ সকাল সাড়ে দশটায় সাংসদ আমানুর রহমান খান রানাকে কাশিমপুর কারাগার থেকে সাক্ষ্যগ্রহণ ও জামিন আবেদনের শুনানির জন্য টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাকসুদা খানমের আদালতে হাজির করা হলে বিচারক ২৭ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন। এ সময় জামিন আবেদনের শুনানির রায় বিকেল চারটার সময় ধার্য করেন। পরে বিকেল চারটার দিকে তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিনদিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে হত্যা মামলা দায়ের করেন। ২০১৪ সালের আগস্টে গোয়েন্দা পুলিশের তদন্তে এই হত্যায় এমপি রানা ও তার ভাইদের নাম বের হয়ে আসে। ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ। এই মামলায় এমপি রানা ছাড়াও তার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাঁকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পাসহ ১৪জন আসামী রয়েছে। গত ৬ সেপ্টেম্বর আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমানুর রহমান খান রানাএমপি রানাটাঙ্গাইলের এমপি রানা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রযুক্তিসেবায় প্রতিবন্ধীদের অগ্রাধিকার: আইসিটি মন্ত্রী

মে ২১, ২০২৬

আনসার সমাবেশে জিয়া–খালেদার সাজে অংশগ্রহণকারী, আগেও দেখা গেছে এমন দৃশ্য

মে ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালে ২৭ মে পবিত্র ঈদুল আজহা

মে ২১, ২০২৬

বোনাস নয়, বিশ্বমানের জিম-সুইমিং পুল চাইলেন ক্রিকেটাররা

মে ২১, ২০২৬

বিশ্বকাপের বাকি ২১ দিন: গ্যালারির উন্মাদনা

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT