চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপি-মন্ত্রীর আয় ব্যয়ের অসঙ্গতি গণমাধ্যমে প্রকাশ করুন: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

কোন মন্ত্রী-এমপির আয়-ব্যয়ে অসঙ্গতি দেখলে তা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর সম্রাটের বিষয়ে অপেক্ষা ও ধৈর্য্য ধরতে বলেছেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন: সরকারের মন্ত্রীরা প্রতিবছরই সম্পদের হিসাব প্রধানমন্ত্রীর কাছে দেন। ট্যাক্স দিয়ে থাকেন, সে সব হিসাব দেওয়া হয়। কোনো এমপি বা মন্ত্রী যদি অবৈধ সম্পদ অর্জন করে আর যদি ট্যাক্স ফাঁকি দিয়ে থাকেন তবে তা গণমাধ্যমে তুলে ধরেন।

Banglabid

বিএনপিকে নিয়ে এক প্রশ্নের জবাবে কাদের বলেন: সরকারের দুর্নীতিবিরোধী অভিযানে বিএনপির আন্দোলন কর্মসূচিতে বাধা পড়েছে, তাই এই অভিযান তারা মানতে পারছে না। তারা শেখ হাসিনার সাফল্যে ঈর্ষান্বিত। তবে এ অভিযানে দেশের মানুষ খুশি।

তিনি বলেন: সারাদেশে যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের নজরদারিতে আনা হয়েছে। যারা বিভিন্ন অপকর্মে জড়িত তারা অনেকেই গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন, এখন সরকার কার কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সে বিষয়ে জানতে পারবেন।

ঢাকা মহানগর যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের গ্রেফতার করা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: তার বিরুদ্ধে উপযুক্ত তথ্য-প্রমাণ থাকলে অবশ্যই তাকে গ্রেফতার করা হবে। সরকার নিজেদের ঘর থেকেই দুর্নীতিবাজদের শাস্তি দিতে চায়। সরকারি দল একটা শুদ্ধি অভিযান’ চালাচ্ছে, এটা বাংলাদেশে নজিরবিহীন। ধৈর্য্য ধরুন, অপেক্ষা করুন, এর শেষটা দেখবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ-ওবায়দুল কাদেরওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT