চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপি বদির ওমরা-ইতেকাফ কি কৌশল?

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১১:০০ অপরাহ্ণ ০১, জুন ২০১৮
বাংলাদেশ
A A

মাদকবিরোধী অভিযান নিয়ে দেশব্যাপী চরম উত্তেজনার মাঝেই ওমরা পালনের উদ্দেশে দেশ ছেড়েছেন উখিয়া-টেকনাফ আসনের সরকার দলীয় সাংসদ আবদুর রহমান বদি।

শুক্রবার ভোররাতে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়েন তিনি।

এসময় তার সঙ্গে ছিলেন তার স্কুলবন্ধু নুরুল আকতার, গিয়াস উদ্দিন ও উখিয়ার হলদিয়া পালংয়ের মৌলানা আলী আহমদ নূরী।

এর আগে গত ২৬ মে এমপি বদির মেয়ে সামিয়া রহমান ও মেয়ে জামাই ব্যারিস্টার রানা আশরাফ ওমরার উদ্দেশ্যে সৌদি আরব যান।

বিষয়টি নিশ্চিত করে এমপি বদির ব্যক্তিগত সহকারী হেলাল উদ্দিন জানান, মাদক বিরোধী অভিযান চলাকালে এমপি বদির হঠাৎ ওমরা পালনে সৌদি আরবে গমনকে অনেকে কৌশল হিসেবে মনে করলেও এটি সঠিক নয়। ওমরা যাবার শিডিউল অনেক আগেই নেয়া ছিল।

অভিযান শুরু হওয়ার পর ফ্লাইট হওয়ায় তিনি অভিযান থেকে বাঁচতেই ওমরায় চলে গেছেন বলে ধারণা করছেন অনেকে।

Reneta

হেলাল বলেন, নিয়ম অনুযায়ী তিনি যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও নিয়েছেন এবং রমজানের শেষ সপ্তাহ জুড়ে তিনি মসজিদ আল-হারামে ইতেকাফ করার নিয়ত করেছেন। ওমরা পালন ও সৌদিতে ঈদুল ফিতর শেষ করার পরেরদিন ১৭ জুন বাংলাদেশে ঈদুল ফিতরে সবার সাথে যোগ দেবেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, তিনি প্রশাসনকে অবহিত করেই সৌদি আরব গেছেন। আগে থেকে তিনি সব প্রকার অনুমতি নিয়ে রেখেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবদুর রহমান বদিইতেকাফএমপি বদিওমরামাদকমাদক বিরোধী অভিযানসাংসদ বদি
শেয়ারTweetPin1

সর্বশেষ

বেলজিয়ামের ডাগআউটের দায়িত্ব নিলেন ফন বোমেল

জুলাই ২৫, ২০২৬

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুর পদত্যাগ

জুলাই ২৫, ২০২৬

ফেসবুকে আসছে বিনামূল্যের ভেরিফায়েড ব্যাজ, পাওয়া যাবে যেভাবে

জুলাই ২৫, ২০২৬

বসুন্ধরা কনভেনশন সিটিতে আন্তর্জাতিক শিক্ষামেলা

জুলাই ২৫, ২০২৬

বিশ্বকাপ জিতলেই ব্যালন ডি’অর জেতা সম্ভব নয়

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT