চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন বাংলাদেশকে কল্পনাই করেনি লঙ্কানরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

বছর দুয়েক আগের কথা। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরে-বাইরের মাঠে বড় ব্যবধানেই পিছিয়ে থাকত বাংলাদেশ। দুএকটি সিরিজে প্রতিদ্বন্দ্বিতা গড়লেও খুব বেশি জয়ের দেখা মেলেনি। ক্রিকেটের সেদিন পাল্টেছে! টাইগাররা এখন শুধু জেতেই না, প্রতিটি ম্যাচেই চোখে-চোখ রেখে লড়ে। সদ্য সমাপ্ত সিরিজেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু নিজেদের মাঠে লঙ্কানরা চেয়েছিল অতীত সাফল্যের পুনরাবৃত্তি। তবে তারা এমন বাংলাদেশের দেখা পেয়েছে যা কল্পনাও করেনি। অশাঙ্ক গুরুসিনহার কথাতে সেটাই বেরিয়ে এলো।

শ্রীলঙ্কার ক্রিকেট ম্যানেজারের দায়িত্ব নিয়েছেন প্রথমবারের মত। শুরুতেই বাংলাদেশের কাছে তিন ফরম্যাটের সিরিজে ড্র করতে বাধ্য হয়েছে গুরুসিনহার শিবির। প্রত্যাশার উল্টো পিঠটা তাদের দেখিয়ে ছড়েছে টাইগাররা। তাতেই স্বাগতিকদের যত হতাশা।

মাশরাফি-মুশফিকরা শ্রীলঙ্কার বিপক্ষে সদ্যগত সিরিজে দারুণ পারফরম্যান্স দেখানোর পর গুরুসিনহা বলেছেন, ‘আমাদের তিন সিরিজেই জেতা উচিত ছিল। আমরা প্রতিটি সিরিজই ড্র করেছি, ঘরের মাঠে খেলেছি বলে এটি আমাদের মানায় না। আমাদের সিরিজ জয়টা প্রত্যাশায়ই ছিল।’

শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে ২০১৩ সালে প্রথমবার টেস্ট ড্র করে বাংলাদেশ। ওই সিরিজেও অবশ্য হারতেই হয়েছিল সফরকারীদের। পরে ওয়ানডে সিরিজ ১-১ এ ড্র করে ফেরে লাল-সবুজরা। ২০১৪ সালে ঘরের মাটিতে সব ফরম্যাটেই হারে সাঙ্গাকারা-জয়াবর্ধনের দলের কাছে। কিন্তু ২০১৫ সালের বিশ্বকাপের পর থেকে পাল্টে যাওয়ার শুরু।

বাংলাদেশের এই উন্নতিটাও মানতে হচ্ছে গুরুসিনহাকে, ‘জানতাম বাংলাদেশ জেতার জন্যই লড়বে। ওরা অনেক শক্তিশালী একটা দল, ভালো ক্রিকেট খেলছে। আমরাও তাই খেলি। তবে বসে বসে দলের এমন হতাশাজনক খেলা দেখা সত্যিই খুব কষ্টের। প্রথম টেস্ট হারার পর ওরা আমাদের পাল্টা জবাব দিয়েছে।’

টাইগারদের উন্নতির কাণ্ডারি হিসাবে কোচ হাথুরুসিংহের অবদান দেখছেন গুরুসিনহা, ‘এতে অবাক হওয়ার কিছু নেই যে হাথুরুর অধীনে ওরা ভালো করবে। আমি খুবই খুশি যে আমার একজন বন্ধু এবং শ্রীলঙ্কানের হাত ধরে এই সাফল্য এসেছে।’

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেলাল ও সালমার ‘পিরিতির কাঙাল’

পরবর্তী

হাঁটতে হাঁটতে হাঁটুরে

পরবর্তী

হাঁটতে হাঁটতে হাঁটুরে

ফাইল ছবি

পাটশিল্পের মতো চামড়াশিল্পও ধ্বংস হওয়ার আশঙ্কা

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT