চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার লন্ডনে ছুরি নিয়ে সন্ত্রাসী হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ পূর্বাহ্ণ ০৪, আগস্ট ২০১৬
আন্তর্জাতিক
A A

মধ্য লন্ডনের রাসেলস স্কয়ারে দুর্বৃত্তের ছুরির হামলায় এক নারী নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার স্থানীয় সময় রাত ১০.৩৩ টার দিকে ওই
এলাকা থেকে পুলিশ এবং অ্যাম্বুলেন্স সার্ভিসকে ফোন করে সাহায্য চাওয়া হয়।
বলা হয়, এক ব্যক্তি হাতে ছুরি নিয়ে লোকজনের ওপর হামলা চালাচ্ছে এবং তার
ছুরির আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া দলটি ৬ ব্যক্তিকে আহত অবস্থায় দেখতে পায়। এদের মধ্যে এক নারীকে কিছুক্ষণ পর মৃত ঘোষণা করা হয়।

Banglabid

ঘটনাস্থল থেকে রাত ১০.৩৯ টায় হামলাকারীকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। তাকে ধরতে এক পুলিশ সদস্য টেজার ব্যবহার করেন। টেজারের মাধ্যমে লক্ষ্যবস্তুর গায়ে বিদ্যুতায়িত একটি অংশ ছুঁড়ে দিয়ে বৈদ্যুতিক শক দেয়া হয়। এতে লক্ষ্যবস্তু কিছুক্ষণের জন্য অসাড় হয়ে পড়ে।

হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও এর পেছনে জঙ্গিবাদকে সম্ভাব্য কারণ ধরে তদন্ত চালাচ্ছে মেট্রোপলিটন পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঘটনাস্থলের কাছে সাউদাম্পটন রো’তে পুলিশের একটি ফরেনসিক টিম তাবু টাঙ্গিয়ে কাজ শুরু করেছে। বিবিসি জানায়, যে জায়গাটিতে হামলার শিকার নারী নিহত হয়েছেন, তার চারপাশের প্রাথমিক পুলিশ বেষ্টনীর সীমানা বাড়িয়ে আরও দূর পর্যন্ত করা হয়েছে।

Reneta

সম্প্রতি বিশ্বজুড়ে সন্ত্রাসী হামলায় অন্যান্য দেশের মতো যুক্তরাজ্যও বেশ শঙ্কিত। এর মধ্যে বিটেনের ওয়েস্ট ইয়র্কশায়ারে গত ১৬ জুন ব্রিটিশ এমপি জো কক্সকে গুলি করে হত্যা করে আততায়ী।

ফ্রান্সে উত্তরাঞ্চলের নরম্যান্ডি এলাকায় চার্চে হামলার পর গত ২৭ জুলাই যুক্তরাজ্যের চার্চগুলোতে বিশেষ সতর্কতা জারি করে দেশটির পুলিশ কর্তৃপক্ষ। ফ্রান্সের পর যুক্তরাজ্যেও খ্রিস্টানদের ওপর জঙ্গি হামলা হতে পারে- এই আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়।

সম্প্রতি ব্রিটেনের নিরাপত্তা বাহিনী জানায়, সেদেশে অন্তত চারটি স্থানে বড় ধরনের হামলার ছক কষছে জঙ্গিরা। জঙ্গিদের পরিকল্পনার বিষয়ে বেশ কিছু প্রমাণও পেয়েছেন বলে জানিয়েছেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিলন্ডন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘হোগল গুড়া’ পুষ্টিকর-সুস্বাদু খাবার

পরবর্তী

শুরু হলো হজযাত্রা

পরবর্তী

শুরু হলো হজযাত্রা

ইনুর সত্যকথন কবরের ঘাস হয়ে রইল

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT