চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার মোহামেডানের কাছে হারল গাজী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩০ অপরাহ্ণ ২৪, মে ২০১৭
স্পোর্টস
A A

সাফল্যের আকাশে উড়তে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্সকে মাটিতেও নামতে হলো। টানা নয় ম্যাচ জয়ের পর টানা তিন হার দেখতে হলো দলটিকে। বুধবার সুপার লিগের প্রথম ম্যাচে তারা ৭ রানে হেরেছে মোহামেডানের বিপক্ষে। টান তিন হারে ধরাছোঁয়ার মধ্যে এসেছে দলটি। আবাহনী, প্রাইম দোলেশ্বর ও গাজীর পয়েন্ট এখন সমান ১৮।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৩২৫ রানের বড় টার্গেটে ব্যাটিংয়ে নেমে যেভাবে পথ পাড়ি দিচ্ছিল দলটি মনে হচ্ছিল আজ জয় সঙ্গী করেই মাঠ ছাড়বে তারা। কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা সফল হয়নি। খুব কাছে গিয়ে ৭ রানে হেরেছে দলটি। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছে ৩১৭ রান।

৩২৫ রানের চ্যালেঞ্জের সামনে লড়াকু মনোভাব নিয়েই ব্যাটিং করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের দুই ওপেনার এনামুল হক বিজয় ও মুনীম শাহরিয়ার মিলে ৫.৪ ওভারে তুলে নেন দলীয় ফিফটি।

Banglabid

৬৬ রানের মাথায় ২২ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন এনামুল। মুমিনুল হক ৩ রান করে মোহাম্মদ আজিমের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। ছন্দ হারানো গাজীকে ম্যাচে রাখেন এক ম্যাচ আগেই লিস্ট ‘এ’ তে অভিষেক হওয়া মুনীম শাহরিয়ার।

মুনীম এক প্রান্ত ধরে রেখে রান তুলতে থাকলেও অন্য প্রান্ত থেকে থিতু হয়ে ফিরে যেতে থাকেন বাকি ব্যাটসম্যানরা। জহরুল ইসলাম ৩১, পারভেজ রসূল ৪০, অধিনায়ক নাদিফ চৌধুরী ১৭ করে ফেরেন। মুনীম আউট হন দলের রান যখন আড়াইশ ছুঁইছুঁই। ৮৩ বলে ১১টি চারের সাহায্যে ৮৮ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান।

ম্যাচের আশা বাঁচিয়ে রাখেন সোহরাওয়ার্দী শুভ। সপ্তম উইকেটে মেহেদী হাসানের সঙ্গে ৫১ রানের জুটি গড়ে জয়ের আশা দেখান শুভ। কিন্তু শেষ তিন ওভারে ৩৩ রানের সমীকরণ মেলাতে পারেনি গাজী। শেষ তিন ওভারে বাউন্ডারি আসে মাত্র একটি। ৫৪ বলে ৫৭ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে যান সোহরাওয়ার্দী শুভ।

Reneta

মোহামেডানের সাজেদুল ইসলাম, বিপুল শর্মা ও কামরুল ইসলাম রাব্বি নিয়েছেন দুটি করে উইকেট। মোহাম্মদ আজিম ও তাইজুল ইসলাম নেন একটি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২৪ রান তোলে মোহামেডান। প্রথম পর্বের শেষ ম্যাচের দুই সেঞ্চুরিয়ান রনি তালুকদার ও শামসুর রহমান পান ফিফটির দেখা। অল্পের জন্য সেঞ্চুরি পাননি রনি। অবশ্য ৯২ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। শামসুর আউট হন ৭৪ করে। শেষ দিকে নাজমুল মিলনের ৩৩ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংসে তিনশ পেরোয় মোহামেডান।

গাজীর পেসার আবু হায়দার রনি ও শাহজাদা হোসেন নেন দুটি করে উইকেট। মেহেদী হাসান, আব্দুল হালিম ও পারভেজ রসূল নিয়েছেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ন্যায় বিচার খুন হয়েছে’

পরবর্তী

ইমতিয়াজের সেঞ্চুরির কাছে শেখ জামালের হার

পরবর্তী

ইমতিয়াজের সেঞ্চুরির কাছে শেখ জামালের হার

মোহামেডানকে হারিয়ে সেমিতে শেখ জামাল

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT