চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার বলবেন আর্জেন্টিনার মেসি

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
১১:৫৩ পূর্বাহ্ণ ২০, জুন ২০১৬
মতামত
A A

একটা মানুষ নিজের দেশের পক্ষে (যদিও যৌথভাবে গাব্রিয়েল বাতিস্তুতার সঙ্গে) সবচে বেশি গোল (৫৪টি) এবং সবচে বেশি হ্যাটট্রিক (৪টি) করেছেন। তারপরও লিওনেল মেসিকে শুনতে হয় তিনি নাকি দেশের চেয়ে ক্লাবের জন্য বেশি দরদি। শুধু তাই কি? কাটা ঘায়ে নুনের ছিটে হয়ে কিছু দিন পর পর আরেক আর্জেন্টাইন ফুটবল লিজেন্ড দিয়েগো ম্যারাডোনাও মেসিকে ধুয়ে দেন সমালোচনার বন্যায়। তাতে অবশ্য একটুও ভ্রুক্ষেপ নেই আর্জেন্টাইন ফুটবল অধিনায়কের। মাঠের মতো রেকর্ড বইয়ের পাতায়ও তিনি ছুটছেন দাপটের সঙ্গেই। আর্জেন্টিনাকে বড় কোন আসরের শিরোপা এনে দিতে না পারা পর্যন্ত হয়তো তাকে শুনে যেতেই হবে এতোসব অপবাদ।

ভক্তদেরইবা দোষ কি, দেখতে দেখতে তো আর কম হলো না। সেই ২০০৬ ফিফা বিশ্বকাপ দিয়ে শুরু। এরপর ২০০৭ এ কোপা আমেরিকা, ২০১০ ফিফা বিশ্বকাপ, ২০১৪ ফিফা বিশ্বকাপ এবং ২০১৫তে কোপা আমেরিকার ফাইনাল পর্যন্ত গিয়েও ট্রফিতে হাত দিতে না পারার যন্ত্রণা কি এতো সহজে ভোলার। মেসিও কি কম আক্ষেপে পুড়ছেন নিজের ভিতরে ভিতরে।

যা হোক, এবারের কোপা আমেরিকা সেন্টেনারিওতে বড় কিছু করতে মনেপ্রাণের চেষ্টায় রয়েছেন নাম্বার টেন। লড়াই চলছে ইনজুরির সঙ্গেও। তারপরও লড়তে হবে দেশের জন্য। তিনিও জানেন আর্জেন্টিনার জন্য কিছু করতে হলে তাকে যে নেতৃত্বে থাকতে হবে সবার সামনে। পারবেন কি লিওনেল মেসি? উত্তর জানা যাবে এ সপ্তাহেই। তার আগে ফ্ল্যাসব্যাকে একনজরে দেখে নেয়া যাক আর্জেন্টিনার জার্সি পড়ে মেসির আন্তর্জাতিক গোলগুলো।

Banglabid

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা আমেরিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বের সেরা এনজিও ব্র্যাক

পরবর্তী

কাবুলে মিনিবাসে আত্মঘাতী হামলায় নিহত ১৪

পরবর্তী

কাবুলে মিনিবাসে আত্মঘাতী হামলায় নিহত ১৪

স্বামী অপুকে নিয়ে পর্দায় মাহি

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর ত্যাগ: একদিন পরই বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (সংগৃহীত)।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৯, ২০২৬

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT