চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এবার না হলে কখনোই হবে না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে হারের পর লিওনেল মেসি তো অবসরই নিয়ে নিয়েছিলেন। ভক্ত-সমর্থকদের অনুরোধের মুখে অবসর ভেঙে আরেকটি বিশ্বকাপে পা রাখছেন ফুটবল জাদুকর। সমর্থকদের এই ভালোবাসায় ভীষণ অভিভূত তিনি।

বিশ্বকাপ ছাড়াও পরপর আরো দুটি ফাইনালের মঞ্চে উঠেও আর্জেন্টাইন তারকা ফিরেছিলেন খালি হাতেই। এবার রাশিয়া বিশ্বকাপের মঞ্চটাকেই তাই মেসি মনে করছেন শিরোপা জেতার শেষ সুযোগ হিসেবে।

কোপা আমেরিকার ফাইনালে হারতে হয়েছে দুবার। আর ব্রাজিলে ২০১৪ সালের বিশ্বকাপে মেসিরা হেরেছিলেন অতিরিক্ত সময়ে। আগামী জুন-জুলাইয়ে মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা রাশিয়া বিশ্বকাপ দিয়েই অপ্রাপ্তি মেটাতে চান বার্সা সুপারস্টার।

Banglabid

কাতালান এক টিভি চ্যানেলে আসছে বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন মেসি, ‘হেরে যাওয়া ফাইনাল ম্যাচের জন্য আমাকে বহুবার কাঁদতে হয়েছে। দেশের মানুষের স্বপ্ন পূরণ না করতে পারার বেদনা আমাকে ব্যথিত করেছিল। তিনটি ফাইনালই কঠিন ছিল, অবশ্য দিন শেষে আমরাই ছিলাম পরাজিত দলে।’

রাশিয়ার বিশ্বকাপটা পেলে আর্জেন্টিনার পরের বিশ্বকাপটা জিততে বেশ বেগই পেতে হবে, মেসি ভাবছেন এমনটাই। তবে প্রত্যয় ব্যক্ত করেন, ‘দুর্ভাগ্যবশত মানুষ শুধু ফলাফলটাই মনে রাখে। এবার আমাদের পক্ষেই আনতে হবে ফলাফলটাকে। এবার যদি জিততে না পারি, তবে আমার মনে হয় আর পারবই না। এটাই আমাদের শেষ সুযোগ।’

মেসি বলেছেন, ‘আমি সব জায়গায় দেখি, কত মানুষ আমার জন্য ভাল একটি বিশ্বকাপ চায়। তাদের সবার মনের মধ্যে একটাই আশা, আমি যেন বিশ্বকাপ জিতি। সত্যিই এটা ভীষণ নাড়া দেয়। বিশ্বের নানা প্রান্ত থেকে তারা আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন এবং আমার হাতে এটা (বিশ্বকাপ) দেখার জন্য অপেক্ষা করছে। আসলেই মনে লাগার মতো একটা ব্যাপার।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮লিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin2

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT