চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার না হয় দুর্গোৎসবের পরিধি কিছুটা কমলোই: ডা. সামন্তলাল

নাসিমুল শুভ নাসিমুল শুভ
১১:০১ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
ডা. সামন্তলাল দুর্গোৎসবের পরিধি কমানোর বিষয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের উত্তরাঞ্চলের নদী কিংবা দক্ষিণে নাফ নদীর তীরে তীরে কাশফুলে শরৎ হাসলেও, দেশের বন্যার্ত মানুষ এবং দেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মুখে কেবলই দুর্গতির কালো ছায়া। এই মানবিক সংকটের মুহূর্তে মর্তে আসছেন দুর্গতিনাশিনী। তাই এবারের দুর্গোৎসবকে ঠিক উৎসব হিসেবে দেখছেন না ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আগুনে পোড়া অসংখ্য মানুষের জ্বালা দূর করা চিকিৎসক সামন্তলাল সেন।

মঙ্গলবার ভোরে মহালয়ার মাধ্যমে শুরু হয়েছে দেবী দুর্গার আগমনপালা। কর্মব্যস্ততার ফাঁকে মঙ্গলবার দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে ধর্মীয় আচার পালন করতে আসেন দেশের বিভিন্ন দুর্যোগে আর্তমানবতার সেবায় নিয়োজিত এই চিকিৎসক।

পূজা-অর্চনা শেষে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, “প্রথম কথা হচ্ছে আমি একজন হিন্দু। সুতরাং আমি পূজা-পার্বণ নিয়েই থাকি। পূজা না করে সাধারণত বাসা থেকে বের হই না। আমার কাছে এবারের একটু ব্যতিক্রম আমার কাছে।”

বাংলাদেশের চ্যানেল আই অনলাইন দুর্গোৎসবের শুভ সূচনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ
পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবারের পূজায় নিজের ভাবনা তুলে ধরে তিনি বলেন, “পূজার আনুষ্ঠানিকতায় আমি বিশ্বাস করি। সকালবেলা আমরা আসি,পূজা করি, অঞ্জলি দিই। কিন্তু এরপরের যে উৎসবটা, এটা বোধহয় এবছর সংকুচিত করার কথা বিবেচনা করা উচিৎ। দেশের বন্যার্ত মানুষ এবং মিয়ানমারের রোহিঙ্গাদের যে কষ্ট তা অনুধাবন করে উৎসব পরিধি-খরচ কমিয়ে তাদেরকে সাহায্য করা উচিৎ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।”

এবার দুর্গাপূজায় অতিরিক্ত আলোকসজ্জা,বাড়তি বাজনায় অর্থ ব্যয়ের বদলে প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষ এবং আধুনিক মারণাস্ত্রে সজ্জিত অসুরের ভয়ে পালানো মানুষের জন্যই উৎসব উৎসর্গ হোক এই কামনা করেন সামন্তলাল।

ট্যাগ: দুর্গা পূজাদুর্গোৎসব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাভানিকে তাড়াতে মালিকের বাড়িতে নেইমার

পরবর্তী

মিয়ানমারে রোহিঙ্গা নিধনের তদন্তে জাতিসংঘ

পরবর্তী
রোহিঙ্গা সংকট।

মিয়ানমারে রোহিঙ্গা নিধনের তদন্তে জাতিসংঘ

জনসমাগমের পাশে ধোঁয়া উড়ছে, দূরে বনাঞ্চল ও আকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে সামরিক প্রশিক্ষণ স্থগিত করলো যুক্তরাজ্য

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT