চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ইটালির দক্ষিণাঞ্চলে করোনা ছড়ানোর শঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২০
আন্তর্জাতিক
A A

করোনা ভাইরাসের আঘাতে ইটালি যেন এখন মৃত্যুপুরী। মৃত্যুর হার কোনোভাবেই কমছে না। সেই সাথে নতুন করে যুক্ত হচ্ছে নতুন নতুন এলাকা। করোনার প্রাদুর্ভাবে আক্রান্ত হওয়ার দিক দিয়ে পরবর্তীতে সবচেয়ে ঝুঁকির মুখে আছে দেশটির দক্ষিণ অঞ্চল।

ইটালির উত্তরাঞ্চল লোম্বার্দিয়ার অবস্থা বেশি শোচনীয়। কেবল এই শহরেই মারা গেছে ২৯৬ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৪৩ জন। তবে সেখানে করোনা আক্রান্তের হার ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।

অন্যদিকে ইটালির দরিদ্র এলাকায় দক্ষিণ অংশে ধীরে ধীরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

করোনা ইটালিতে গত ২৪ ঘণ্টায় ৬৮৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৭ হাজার ৫০৩ জন। একই সময়ে নতুন আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১০ জন। সবমিলিয়ে ইটালিতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৩৮৬ জন। এর মধ্যে ৯ হাজার ৩৬২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ইটলিতে করোনা আক্রান্ত হওয়ার পর থেকে নতুন করে আক্রান্তের হার বুধবারই ছিল সবচেয়ে কম। বুধবারে আক্রান্তের হার ছিল ৭.৫ শতাংশ। করোনায় সবচেয়ে খারাপ অবস্থানে আছে ইটালি।

দেশটিতে প্রতিদিনই মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সরকার বিভিন্ন উদ্যোগ নেয়ার পরও কার্যত কোনো উন্নতি দেখা যাচ্ছে না।

বুধবার থেকে জনগণকে বাসায় অবস্থান করার বিষয়ে আহ্বান জানানো হয়েছে। স্বাভাবিক চলাচলের উপর আরও কঠোর আইন এবং জরিমানাসহ শাস্তির বিধান চালু করা হয়েছে।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা ৪ লাখ ৭১ হাজার অতিক্রম করেছে। এরই মধ্যে মারা গেছেন ২১ হাজার ২৮৭ জন।

ট্যাগ: ইটালিকরোনাকরোনা ভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস প্রতিরোধে সেনাবাহিনীর মাঠপর্যায়ের কর্মকাণ্ড

পরবর্তী

করোনা: গণসচেতনতা বাড়াতে ঢাকার রাস্তায় ডেইজী সারওয়ার

পরবর্তী

করোনা: গণসচেতনতা বাড়াতে ঢাকার রাস্তায় ডেইজী সারওয়ার

করোনা

করোনাভাইরাস হতে পারে সিজনাল

সর্বশেষ

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: মাছরাঙা টেলিভিশন

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT