চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবছর ইউরোপের ‘স্বর্ণবালক’ হালান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

এলেন, দেখলেন, জয় করলেন! ২০১৯-২০ মৌসুমে আর্লিং ব্রট হালান্ডের পরিসংখ্যান করলে এই কথা লিখতেই হবে। মাত্র এক মৌসুমেই নিজেকে পরিচিত করেছেন ইউরোপিয়ান ফুটবলের ভবিষ্যৎ হিসেবে। পেলেন তার স্বীকৃতিও। গত মৌসুমজুড়ে দারুণ খেলার পুরস্কার হিসেবে ইউরোপিয়ান ফুটবলে তরুণদের ‘গোল্ডেন বয়’ জিতেছেন বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলা নরওয়েজিয়ান ফুটবলার।

ইউরোপে খেলা অনূর্ধ্ব-২১ বছর বয়সী ফুটবলারদের জন্য প্রতি বছর ‘গোল্ডেন বয়’ পুরস্কার দেয় ইতালিয়ান গণমাধ্যম টুট্টোস্পোর্ট। গত বছর সম্মানজনক এ খেতাব জিতেছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড হোয়াও ফেলিক্স।

গত মৌসুমে দুই ক্লাবের হয়ে সর্বমোট ৪৪ গোল করেছিলেন হালান্ড। মৌসুমের প্রথমভাগে ছিলেন অস্ট্রিয়ান ক্লাব সলযবুর্গে, সেখানেই দেখিয়েছেন ঝলক। এরপর শীতকালীন দলবদলে তাকে দলে টানে বরুশিয়া। জার্মান ক্লাবটিতে গিয়েই হয়ে উঠেছেন আরও বেশি ক্ষুরধার, ১৮ ম্যাচে করেছেন ১৬ গোল।

বুন্দেসলিগায় গত মৌসুমে ১০ গোল করেছেন এমন ফরোয়ার্ডদের মধ্যে হালান্ডের চেয়ে কেবল রবার্ট লেভান্ডোভস্কির রেকর্ডটাই ভালো। প্রতি ৮১.২ মিনিটে একটি করে গোল পেয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ ফরোয়ার্ড, হালান্ডের গোল সেখানে ৮১.৭ মিনিট অন্তর একটি।

নতুন মৌসুমেও গোল মেশিনের মত গোল করেই যাচ্ছেন হালান্ড। লিগ, চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে ১১ ম্যাচে করেছেন সমান সংখ্যক গোল।

এবারের গোল্ডেন বয় পুরস্কারে বেশ ভালোই প্রতিদ্বন্দ্বীতা ছিলো। হালান্ডের সঙ্গে লড়াইয়ে ছিলেন তার ক্লাব সতীর্থ জাডেন সাঞ্চো, বায়ার্ন মিউনিখের আলফানসো ডেভিস, ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাসন গ্রিনউড ও বার্সেলোনার নতুন বিস্ময় আনসু ফাতি। সবাইকে পেছনে ফেলে বছরের সেরা তরুণের পুরস্কার উঠতে চলেছে হালান্ডের হাতেই।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেন এভাবে বদলাচ্ছে দেশ?

পরবর্তী

ওটিটি নয়, সালমানের ভরসা বড়পর্দায়

পরবর্তী

ওটিটি নয়, সালমানের ভরসা বড়পর্দায়

অনির্বাণের বিয়ে বৃহস্পতিবার, পাত্রী কে?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT