চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনআরবিসি ব্যাংকের পরিচালক পদ হারালেন কুয়েতে আটক সংসদ সদস্য পাপুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ২৯, জুন ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A
পাপলু

বিদেশে মানব ও অবৈধ মুদ্রা পাচারের অভিযোগে কুয়েতে আটক লক্ষ্মীপুরের স্বতন্ত্র সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলকে এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের পরিচালক পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।

একই সঙ্গে ব্যাংকটির ভাইস চেয়ারম্যান ও এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান পদ থেকেও বাদ পড়েছেন তিনি।

সোমবার শহিদ ইসলাম পাপুলকে পরিচালনা পর্ষদ থেকে বাদ দেয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্যাংকটির চেয়ারম্যান তমাল পারভেজ।

তিনি বলেন, শনিবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়। ব্যাংকের ওয়েবসাইটে পরিচালকদের নামের তালিকা থেকেও তার নাম বাদ দেয়া হয়েছে। ব্যাংকটিকে বির্তকের ঊর্ধ্বে রাখতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২০১৩ সালে প্রবাসীদের উদ্যোগে গঠিত এনআরবিসি কমার্শিয়াল ব্যাংক অনুমোদন পায়। সাংসদ শহিদ ইসলাম পাপুল ছিলেন ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তাদের একজন। অনিয়ম ও জালিয়াতির কারণে ২০১৭ সালের ডিসেম্বরে ব্যাংকটির পরিচালনা ও ব্যবস্থাপনায় পরিবর্তন আসে। তখনই ব্যাংকটির বিভিন্ন দায়িত্বে আসেন তিনি।

যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধকের কার্যালয় (আরজেএসসি) সূত্রে জানা গেছে, ব্যাংকটিতে শহিদ ইসলাম পাপুলের নামে ২ কোটি ২১ লাখ এবং তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সাংসদ সেলিনা ইসলামের নামে ১ কোটি ৯ লাখ শেয়ার রয়েছে।

মানব ও মুদ্রা পাচারের অভিযোগে চলতি বছরের ৬ জুন কুয়েতে আটক হন শহিদ ইসলাম পাপুল।গত বৃহস্পতিবার তাকে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল ধারার আল-আসাউয়ি তাকে ঘুষ দেওয়া, মানব ও অবৈধ মুদ্রাপাচার এবং রেসিডেন্ট পারমিট বিক্রির অভিযোগে ২১ দিন কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন।

ট্যাগ: এনআরবিসিশহিদ ইসলাম পাপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মৃত্যু 

পরবর্তী

বুড়িগঙ্গায় শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি, উদ্ধার হচ্ছে লাশের পর লাশ

পরবর্তী
লঞ্চডুবি

বুড়িগঙ্গায় শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি, উদ্ধার হচ্ছে লাশের পর লাশ

এবার চীনের পণ্য বর্জনের ডাক দিলেন কঙ্গনা

সর্বশেষ

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল ও চীন সীমান্তে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮০০

আগস্ট ৩০, ২০২৬

আর্সেনালের ব্রাজিলিয়ানকে নিয়ে যাচ্ছে সৌদির আল হিলাল

আগস্ট ৩০, ২০২৬

জয়ে চেলসি অধ্যায় শুরু মার্টিনেজের

আগস্ট ৩০, ২০২৬

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT