চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এটিএম বুথে এক লিটার পানির দাম ৮০ পয়সা

আবুসালেহ ফাত্তাহ আবুসালেহ ফাত্তাহ
৪:০৮ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২২
জনপদ, রাজশাহী
A A
নিরাপদ পানির জন্য ATM বুথের সামনে মানুষজন দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

এটিএম বুথে কার্ড দিলেই পাওয়া যাবে নিরাপদ খাবার পানি। সাথে থাকছে হাত ধোয়ার ব্যবস্থাও। রাজশাহী মহানগরীতে এমনই একটি নিরাপদ খাবার পানির এটিএম ও হাত ধোয়ার বুথের উদ্বোধন করা হয়েছে।

মহানগরীরতে হযরত শাহ মখদুম দরগার সামনে স্থাপিত বুথটি গত শনিবার বিকেলে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ইকলি ও কয়েকটি সংস্থার সহযোগিতায় নগরীতে চারটি নিরাপদ পানির এটিএম বুথ স্থাপন করা হচ্ছে। আজকে একটির উদ্বোধন করা হলো। এই চারটি পানির এটিএম বুথে সফলতা পাওয়া গেলে নগরীতে আরো ১০ থেকে ১৫টি স্থানে এ রকম পানির বুথ স্থাপন করা হবে।

Banglabid

মেয়র আরও বলেন, বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, নামে মাত্র মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ করায় আমাদের লক্ষ্য। নগরবাসীর জন্য নিরাপদ খাবার পানি নিশ্চিত করা এবং হাত ধোয়া বিষয়ে সমাজে সচেতনতা গড়ে তোলার কাজটি বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন।

উদ্বোধনকালে রাসিকের প্যানেল মেয়র- সরিফুল ইসলাম বাবু, এফবিসিসিআই এর পরিচালক মোঃ শামসুজ্জামান আওয়াল, ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, নগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, ইকলি‘র প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, উপস্থিত ছিলেন।

নির্ধারিত বুথে এটিএম কার্ডের মাধ্যমে এক লিটার বিশুদ্ধ পানির মূল্য পড়বে মাত্র ৮০ পয়সা। এটিএম কার্ডের মতোই সেই কার্ডের রেজিস্ট্রেশনে খরচ পড়বে ৫০ টাকা। এরপর শুধু রিচার্জ করে নেয়া। বুথের কর্মীর কাছ থেকেই অনলাইনে কার্ড রিচার্জ করে নেয়া যাবে।

Reneta

পানি নিতে এটিএম কার্ডের পাশাপাশি ভোক্তাকে আনতে হবে পাত্র। নগরীর বিভিন্ন অফিসে ২০ লিটার জারের মাধ্যমে বাণিজ্যিক ভাবে সরবরাহকৃত পানিতে ভোক্তাদের যেখানে খরচ হয় ৫০ টাকা, সেখানে এই বুথ থেকে পানি নিলে খরচ পড়বে মাত্র ১৬ টাকা। সকাল ৮টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত খোলা থাকবে এই বুথ। ৪টি বুথে ৪জন সার্বক্ষণিক কর্মরত থাকবেন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াসার পানি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাজ থেকে তিন মাসের বিরতি

পরবর্তী

টিপ পরায় শিক্ষক লাঞ্ছনায় আটক পুলিশ সাময়িক বরখাস্ত

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

টিপ পরায় শিক্ষক লাঞ্ছনায় আটক পুলিশ সাময়িক বরখাস্ত

বাংলাদেশের নারী ক্রিকেটার সালমা খেলা চলাকালে উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের সেরা একাদশে সালমা

সর্বশেষ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসি সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৫ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি

আগস্ট ২৩, ২০২৬

সীমান্ত নিয়ে আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT